শুক্রবার ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
সভ্য দেশ হয়েও যত্রতত্র কলকারখানা তৈরি করা কাম্য নয়: প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়কব্যবস্থা ও গণভোটের বিধান ফেরার রায় বহাল রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষের সঙ্গে যোগাযোগে যাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী স্বপ্নের মেট্রোরেল স্টেশনের নিচে এখন হাটবাজার চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত ৩ দিনে বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় বন্যার আভাস সংসদে নিষ্প্রভ জামায়াত, এমপিদের ভূমিকায় বিব্রত শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে পাহাড়ধসের বিভীষিকা, একরাতেই প্রাণ গেল ৯ জনের জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপর নির্ভরতা বজায় রাখতে চাই: প্রধানমন্ত্রী
Advertise with us

হরমুজ প্রণালীর দায়িত্বে থাকা কমান্ডার তাংসিরি নিহতের দাবি ইসরায়েলের

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ১১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হরমুজ প্রণালীর দায়িত্বে থাকা কমান্ডার তাংসিরি নিহতের দাবি ইসরায়েলের

বন্দর আব্বাসের উপকূলীয় এলাকায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-এর (আইআরজিসি) নৌ কমান্ডার আলিরেজা তাংসিরি নিহত হয়েছেন। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন অনুসারে, হরমুজ প্রণালী বন্ধ করার দায়িত্বে ছিলেন এই তাংসিরি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ইসরায়েলি গণমাধ্যম এক ইসরায়েলের কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানায়। এই হামলা নিয়ে ইরান বা ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি।

যদি এটি নিশ্চিত হয়, তবে চতুর্থ সপ্তাহে গড়ানো এই যুদ্ধে এটি হবে সর্বশেষ কোনো বড় মাপের হতাহতের ঘটনা।

তাংসিরি এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গুপ্তহত্যার প্রচেষ্টা থেকে বেঁচে যাওয়া অল্প কয়েকজন বড় মাপের ব্যক্তিত্বের মধ্যে একজন।

২০১৮ সাল থেকে দায়িত্বে থাকা এই অভিজ্ঞ কমান্ডার হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ক্ষেত্রে ইরানের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সূত্র: এনডিটিভি

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়