সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

১০ দিনে দেশে আসছে এক লাখ ৯২ হাজার টন এলএনজি

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৭ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

১০ দিনে দেশে আসছে এক লাখ ৯২ হাজার টন এলএনজি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে প্রায় এক লাখ ৯২ হাজার টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পেট্রোবাংলা।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে তিনটি জাহাজে করে আগামী দশ দিনের মধ্যে এসব এলএনজি দেশে পৌঁছাবে।

ইতোমধ্যে অস্ট্রেলিয়া থেকে প্রায় ৬২ হাজার টন এলএনজি বহনকারী লাইবেরিয়ার পতাকাবাহী ‘এইচএল পাফফিন’ ট্যাংকার চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে বন্দর কর্তৃপক্ষ।

পেট্রোবাংলা জানিয়েছে, জাহাজটি থেকে বঙ্গোপসাগরের মহেশখালীতে অবস্থিত আরপিজিসিএলের ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিটে (এফএসআরইউ) এলএনজি খালাসের প্রস্তুতি চলছে।

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, ‘নিউ ব্রেভ’ নামের আরও একটি এলএনজিবাহী জাহাজ আগামী ২৭ মার্চ বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। লাইবেরিয়ান পতাকাবাহী এ জাহাজটি ইন্দোনেশিয়া থেকে প্রায় ৬১ হাজার ৫০০ টন এলএনজি নিয়ে আসছে।

এছাড়া ‘সেলসিয়াস গ্যালাপাগোস’ নামের আরেকটি জাহাজ আগামী ৪ এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে। মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এ জাহাজটি যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৭০ হাজার টন এলএনজি বহন করছে।

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি হয়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। তিনি জানান, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দর জ্বালানিবাহী জাহাজের বার্থিং ও খালাস কার্যক্রমে অগ্রাধিকার দিচ্ছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে প্রায় ৬২ হাজার টন এলএনজি বহনকারী একটি জাহাজ বন্দরে পৌঁছেছে, আরেকটি জাহাজ শুক্রবার আসবে এবং যুক্তরাষ্ট্র থেকে এলএনজি বহনকারী আরও একটি জাহাজ আগামী ৪ এপ্রিল দেশে পৌঁছানোর কথা রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়