সোমবার ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
লিভার প্রতিস্থাপন বিষয়ে বাংলাদেশি চিকিৎসকদের প্রশিক্ষণ দিতে আগ্রহী পাকিস্তান আবারও প্রাণঘাতী বন্যা-ভূমিধসের কবলে ভারত ও নেপাল, মৃত্যু ৭৬ ‘সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ঝাড়’ রাড্ডা পরিদর্শনে আসিফ মাহমুদের মন্তব্য ক্ষতিগ্রস্ত রাড্ডা পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লক্ষ টাকার অনুদান জামায়াতের উপাচার্য পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলনের বিরুপ প্রভাব পড়ছে চুয়েটে বিখ্যাত হয়ে যেন, ‘খ্যাতির বিড়ম্বনায় কেপ ভার্দের ভোজিনিয়া’ সাংবাদিকদের গ্রেপ্তারের আগে আদালতের অনুমতির প্রস্তাব এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এসএসসির খাতা মূল্যায়ন করা শিক্ষকদের জবাবদিহির আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের ফ্যামিলি কার্ড কর্মসূচির নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ সমাজসেবা অধিদপ্তররে
Advertise with us

২০ হাজার কোটি টাকায় বিক্রি হলো রাজস্থান রয়্যালস

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

২০ হাজার কোটি টাকায় বিক্রি হলো রাজস্থান রয়্যালস

আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস কিনতে রেকর্ড ১.৬৩৫ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২০ হাজার ৬৪ কোটি টাকা) বিড করেছে যুক্তরাষ্ট্রের একদল প্রভাবশালী ক্রীড়া বিনিয়োগকারী।

ক্রিকেট পোর্টাল ইএসপিএনক্রিকইনফো জানতে পেরেছে, অ্যারিজোনাভিত্তিক প্রযুক্তি উদ্যোক্তা কাল সোমানির নেতৃত্বে এ জোটে আছে যুক্তরাষ্ট্রের এনএফএলর দুই ফ্র্যাঞ্চাইজি মালিক—ডেনভার ব্রঙ্কোসের রব ওয়ালটন ও ডেট্রয়েট লায়ন্সের মালিক শিলা ফোর্ড হ্যাম্পের ছেলে মাইকেল হ্যাম্প।

ভারত থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো সোমানি আগে থেকেই রাজস্থানের একজন বিনিয়োগকারী। মূলত ২০০৮ সালের আইপিএল বিজয়ী এই দলের পূর্ণ মালিকানা নিতে তিনি আরও দুজনের সঙ্গে হাত মিলিয়েছেন।

আইপিএলে রাজস্থান রয়্যালস ছাড়াও সোমানির নেতৃত্বাধীন এই গ্রুপটি রয়্যালস ব্র্যান্ডের বাকি দলগুলোরও মালিকানা পাবে, যার মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকার এসএ২০–এর পার্ল রয়্যালস ও সিপিএলের বার্বাডোজ রয়্যালস।

হ্যাম্প ও ওয়ালটনের সঙ্গে সোমানি ডেট্রয়েটের ‘মোটর সিটি গলফ ক্লাব’ ফ্র্যাঞ্চাইজিরও অংশ। এই দলটি ২০২৭ সালে কিংবদন্তি টাইগার উডস ও ররি ম্যাকিলরয়ের ইনডোর গলফ লিগ টিজিএলে যোগ দেবে।

ইএসপিএনক্রিকইনফো তাদের প্রতিবেদনে জানিয়েছে, ২০ মার্চ কয়েক দফা বিডিং শেষে সোমানির গ্রুপ বিজয়ী হয়েছে। তারা ম্যানচেস্টার ইউনাইটেডের সহমালিক অ্যাভরাম গ্লেজার (ল্যান্সার ক্যাপিটাল), ক্যাপ্রি গ্রুপ, আদিত্য বিড়লা গ্রুপ ও টাইমস অব ইন্ডিয়া গ্রুপকে পেছনে ফেলেছে। আদিত্য বিড়লা গ্রুপ ও টাইমস অব ইন্ডিয়া গ্রুপ পরে কিনেছে বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি। তাদের সঙ্গে সেই জোটে আছে বোল্ট ভেঞ্চারস ও ব্ল্যাকস্টোন।

আইপিএলের ভবিষ্যৎ এবং ভারতের বিশ্ববাজারের ওপর ভরসা করেই সোমানির গ্রুপ এত বিশাল অঙ্কের বিড করেছে। বর্তমান মালিক মনোজ বাদালের সঙ্গে তাদের এখন আলোচনা চলছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিসিসিআইয়ের অনুমোদনের মাধ্যমে এই চুক্তি চূড়ান্ত হতে পারে।

২০০৮ সালে আইপিএলের শুরুর আটটি দলের একটি হিসেবে রাজস্থানকে মাত্র ৬ কোটি ৭০ লাখ ডলারে কিনেছিল বাদালের ইমার্জিং মিডিয়া। সে সময় ১ ডলারের মান ছিল ৪০ রুপি, যা বর্তমানে ৯৪ রুপি। রুপির হিসাবে ২০০৮ সালের তুলনায় এবারের বিড প্রায় ৫৭ গুণ বেশি।

শুরুতে সবচেয়ে কম মূল্যের দল হলেও প্রয়াত কিংবদন্তি শেন ওয়ার্নের নেতৃত্বে প্রথম আসরেই রূপকথার মতো শিরোপা জিতেছিল রাজস্থান। গত আইপিএলে দলটি ৪ জয় নিয়ে নবম স্থানে থাকলেও ব্র্যান্ড মূল্যে তার কোনো প্রভাব পড়েনি।

দলের মালিকানা বদল নিয়ে রাজস্থান কর্তৃপক্ষ, সোমানি বা আইপিএল—কারও মন্তব্য পাওয়া যায়নি। তবে মালিকানা পরিবর্তনের এই প্রক্রিয়া ২০২৬ আইপিএলে দলের ওপর প্রভাব ফেলবে না বলে খবর দিয়েছে ইএসপিএনক্রিকইনফো। এবারের আইপিএলে রাজস্থানের প্রথম ম্যাচ ৩০ মার্চ, চেন্নাই সুপার কিংসের বিপক্ষে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়