বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
চট্টগ্রামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালকে আধুনিক ১০০ শয্যায় রূপান্তরের উদ্যোগ জুলাই আন্দোলনের নেতৃত্বের কারণেই নুসরাতের বাড়িতে আগুন: রিজভী নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের গাছের সঙ্গে ধাক্কা দুই শিক্ষার্থী নিহত রাজনীতি এখন সর্বগ্রাসী, রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার সন্ত্রাস-ফ্যাসিজমের বিরুদ্ধে সহায়ক হিসেবে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রীর বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে আবারও শ্রমিক বিক্ষোভ, যান চলাচল বন্ধ আট মাসে সরকারি হাসপাতালে মোট ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি কোন ইউপিতে কবে নির্বাচন তা নির্ধারণে, ১৬ নভেম্বর সভা করবে ইসি
Advertise with us

নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের গাছের সঙ্গে ধাক্কা দুই শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের গাছের সঙ্গে ধাক্কা দুই শিক্ষার্থী নিহত

‎পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলে থাকা দুই মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে বোদা উপজেলার শাহাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার তিনজনই স্থানীয় একটি দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্র।

নিহতরা হলো–বোদার সাকোয়া এলাকার আতাউর রহমানের ছেলে সাদিক (১৭), ফুলবাড়ী এলাকার মিজানুর রহমানের ছেলে রাহাত (১৬)। একই এলাকার গুরুতর আহত রাব্বিকে (১৬) উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে তারা প্রাইভেট শেষে বাসায় ফিরছিল। এ সময় চন্দনবাড়ি ইউনিয়নের সাহাপাড়া এলাকায় রাস্তায় মোড় নিতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় তিনজন গুরুতর আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সাদিক ও রাহাতকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বোদা থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল বলেন, তিন মাদ্রাসা ছাত্রের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। এর মধ্যে দুইজন মারা গেছেন বলে জেনেছি। নিহতদের মরদেহের সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়