বৃহস্পতিবার ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ গাজীপুর কালিয়াকৈরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত জাতীয় নির্বাচনের মতো উপনির্বাচনেও মাঠে থাকবে সেনাবাহিনী: ইসি দীর্ঘ এক যুগ পেরিয়ে গেলেও এখনো চালু হয়নি পটুয়াখালী মেডিকেল কলেজ অনিয়মের অভিযোগে ৫৯ লাখ টিসিবি কার্ড বাতিল: বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীনা প্রতিষ্ঠান ডেঙ্গু আক্রান্ত হয়ে জামায়াতে নেতার মৃত্যু বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ফ্রান্সের প্রতি আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী ধানমন্ডি-গুলশান-বনানীর লেক দ্রুত পরিষ্কার ও আধুনিকায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
Advertise with us

অতিবৃষ্টিতে দেয়াল ধসে নারীর মৃত্যু,আহত তিন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অতিবৃষ্টিতে দেয়াল ধসে নারীর মৃত্যু,আহত তিন

চট্টগ্রামের কর্ণফুলীতে সীমানা প্রাচীর ধসে দেলোয়ারা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছেন অন্তত তিনজন।

বুধবার দুপুর সাড়ে তিনটার দিকে ঝড় বৃষ্টির সময় উপজেলার শিকলবাহা ইউনিয়নের আহসান আলী পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত দেলোয়ারা বেগম ওই এলাকার মৃত ফজল আহমেদের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম।

তিনি বলেন, অতিবৃষ্টির ফলে শিকলবাহা এলাকায় রাস্তার পাশের একটি দেয়াল হঠাৎ ধসে পড়ে। এসময় পথচারী দেলোয়ারা বেগম ও শিশুসহ কয়েকজন ওই দেয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

আহতরা হলেন ছালেহ আহমদের ছেলে মো. রুবেল (৩০), মো. নজরুলের ছেলে মিজবাহ (১২) এবং ইয়ার মোহাম্মদের ছেলে মো. সাফাত (৭)। তারা সবাই একই এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরল আলম আশেক বলেন, দেয়াল চাপায় নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়