সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
মোটরসাইকেল চালকদের জন্য সুখবর, প্রকাশ নতুন নীতিমালা জামায়াত রাজপথকে উত্তপ্ত করছে: রাশেদ খাঁন চিফ হুইপের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইইউ রাষ্ট্রদূত ঢাকা ও আশপাশের এলাকায়, বৃষ্টি হবে কি না জানালো অধিদপ্তর হজযাত্রীদের ৭ ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ টাকা পরিশোধের অনুরোধ হাবের ঠাকুরগাঁও-১ আসনের নতুন দুই এমপির শপথ মঙ্গলবার পরিস্থিতি স্বাভাবিক করতে স্বরাষ্ট্রমন্ত্রী ও পোশাকশিল্প মালিকদের বৈঠক কৃষক কার্ডের মাধ্যমে মিলবে আবহাওয়ার আগাম বার্তা আন্দোলনে পুলিশের গাড়িতে শ্রমিকদের অগ্নিসংযোগের ঘটনায় আটক ১ শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতার চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Advertise with us

মেহেরপুরে ৩২ স্বর্ণের বারসহ ২ পাচারকারী আটক করেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০১ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মেহেরপুরে ৩২ স্বর্ণের বারসহ ২ পাচারকারী আটক করেছে বিজিবি

মেহেরপুরের মুজিবনগর সীমান্তে ৩২টি স্বর্ণের বারসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার দুপুর ১টার দিকে ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত পার হওয়ার সময় তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের মৃত আবু বক্কর আলীর ছেলে আসাদুল এবং একই গ্রামের মাদার আলীর ছেলে জুয়েল হোসেন।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্ত এলাকায় অভিযান চালায় নাজিরাকোনা বিওপির বিজিবি সদস্যরা। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি একটি ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে ওই ব্যাগ থেকে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৩ কেজি ৯৪১ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।

বিজিবি অধিনায়ক আরও জানান, উদ্ধার করা স্বর্ণ মেহেরপুর ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের মুজিবনগর থানায় হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়