শনিবার ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
এস আলমের ১১ কারখানা বন্ধ, চাকরি হারিয়েছেন ১০ হাজার শ্রমিক বগুড়ার কাহালুতে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা, ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সার জব্দ,আটক ২৩ আরব আমিরাতে বাতিল হচ্ছে বাংলাদেশিদের ভিসা, যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে রাখাইন থেকে আসা রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ ফিটনেসবিহীন যানবাহন বন্ধে বিআরটিএ’র সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে ফের বাড়ল স্বর্ণের দাম রুমায় মোটরসাইকেল খাদে পড়ে নারীসহ দুই পর্যটক নিহত নিজে গাড়ি চালিয়ে উত্তর সিটির এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী
Advertise with us

আইএমএফের সব শর্ত পূরণ করা বাধ্যতামূলক নয়:ডা. জাহেদ উর রহমান

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আইএমএফের সব শর্ত পূরণ করা বাধ্যতামূলক নয়:ডা. জাহেদ উর রহমান

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দেওয়া সব শর্ত পূরণ করা বাধ্যতামূলক নয়। সরকার অভ্যন্তরীণ খাত থেকে যে ঋণ নিচ্ছে, তা ভয়ঙ্করভাবে দেখা উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন।

ব্রিফিংয়ে ডা. জাহেদ উর রহমান জানান, দেশে জ্বালানির কোনো সংকট নেই। সংকট যেন না হয় সে অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হচ্ছে। জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে গণপরিবহনের ভাড়া নির্ধারণ নিয়ে আলোচনা চলছে। যৌক্তিক ভাড়া নির্ধারণ করা হবে, এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি হয়েছে, এ নিয়ে সমাজে আলোচনা হওয়া উচিত। এটা রাষ্ট্র করেছে, তবে বর্তমান সরকারের চুক্তিটি বাতিল করার কোনো সিদ্ধান্ত নেই।

এছাড়া, মানবাধিকার ও গুম কমিশন, বিচার বিভাগ সংক্রান্ত যেসব অধ্যাদেশ উত্থাপিত হয়নি সেগুলো আবারও বিল আকারে সংসদে আসবে বলেও জানালেন জাহেদ উর রহমান।

এ নিয়ে তিনি বলেছেন, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে ৩০দিনের মধ্যে সেগুলো উত্থাপিত হয়নি। তবে, সরকার প্রয়োজনীয় সংশোধন করে নতুন আইন করবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়