শুক্রবার ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের মানবপাচার প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ‘অপরিবর্তিত’ চট্টগ্রামে চালু হলো দেশের প্রথম সাইকেল ট্র্যাক রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিল চান তদন্তকারীরা মেট্রোরেলের পিলারে খালেদা জিয়াসহ থাকছে জুলাই আন্দোলনের গ্রাফিতি এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব সবজির বাজারে দুর্বৃত্তদের হাতে পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য এলএনজি তৃতীয় টার্মিনাল নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না প্রথমবারের মতো সরকারি ট্রেজারি বন্ড পুনঃক্রয় নিলাম করল বাংলাদেশ ব্যাংক
Advertise with us

ইরানিদের ট্রেনে ভ্রমণ না করতে সতর্ক করেছে ইসরায়েল

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইরানিদের ট্রেনে ভ্রমণ না করতে সতর্ক করেছে ইসরায়েল

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের বেসামরিক বিদ্যুৎকেন্দ্র ও সেতুসহ বেসামরিক অবকাঠামোগুলো গুড়িয়ে দেওয়ার হুমকির পর ইরানিদের ট্রেন ভ্রমণের বিষয়ে সতর্ক করেছে ইসরায়েল।

মঙ্গলবার সকালে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সামাজিক মাধ্যমে ফার্সিতে দেওয়া এক পোস্টে এদিন ইরানিদের ট্রেনে ভ্রমণ করতে নিষেধ করেছে।

বিবিসি জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী তাদের সামাজিক মাধ্যমের ফার্সি ভাষার একাউন্টে ইরানের জনগণকে তাদের ‘নিরাপত্তার স্বার্থে’ স্থানীয় সময় ‘রাত ১১টা পর্যন্ত দেশজুড়ে ট্রেন ভ্রমণ থেকে বিরত থাকতে’ বলেছে।

তারা আরও বলেছে, “ট্রেনে থাকলে বা রেললাইনের কাছাকাছি থাকলে আপনার জীবন ঝুঁকির মুখে পড়তে পারে।” একে ‘ইরানের ট্রেন ব্যবহারকারী ও যাত্রীদের জন্য জরুরি সতর্কবার্তা’ বলে উল্লেখ করেছে তারা।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানজুড়ে বেসামরিক অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়ে বলেন, যদি তাদের শাসকরা একটি চুক্তি করে ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টার মধ্যে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি না হয় তাহলে ‘বুধবার মধ্যরাতের আগেই ইরানের প্রতিটি সেতু ধ্বংস করে দেওয়া হবে। দেশটির প্রতিটি বিদ্যুৎকেন্দ্র এমনভাবে জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে যে, সেগুলো আর কখনোই ব্যবহারের যোগ্য থাকবে না’।

এরপর ইসরায়েলি বাহিনী এই ‘সতর্ক’ বার্তা দেওয়ায় ধারণা করা হচ্ছে, ইরানের রেল নেটওয়ার্কে ইসরায়েলি হামলা আসন্ন। কিন্তু ইরানে কয়েক সপ্তাহ ধরে ইন্টারনেট বন্ধ থাকায় ইসরায়েলি বাহিনীর এই পোস্ট সম্ভবত খুব বেশি মানুষ দেখতে পাবে না।

ইরানের রেল নেটওয়ার্ক ব্যাপক ও দেশজুড়ে বিস্তৃত। লোকজন ইতোমধ্যে হয়তো ট্রেনে ভ্রমণ শুরু করে দিয়েছে, তার দূর গন্তব্যে যাচ্ছে আর অনেকেই হয়তো রেল স্টেশন বা লাইনের কাছাকাছি থাকবে।

এর আগে ইসরায়েল রাতভর ইরানের একটি পেট্রোকেমিক্যাল স্থাপনাসহ বিভিন্ন অবকাঠামোতে একাধিক হামলা চালায়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়