মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
ব্যাংকিং খাতের মতো বীমা খাতেও অনিয়ম-লুটপাট হয়েছে: অর্থমন্ত্রী বাংলাদেশে প্রথমবারের মতো ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পরও সরকারি দায়িত্ব পালন করেন ইউএনও পার্শ্ববর্তী দেশ থেকে মাদক চাপিয়ে দেওয়া হচ্ছে, ড্রোনের মাধ্যমেও ইয়াবা ঢুকছে বাংলাদেশে ‘লেডি মীর জাফর’ উল্লেখ করে ফেসবুকে পোস্ট ডিএজির: হাইকোর্টে নালিশ রুমিন ফারহানার আমরা জনগণের ভোটে নির্বাচিত, আমাদের গলায় শক্তি বেশি: জি কে গউস শ্যামলীতে ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে: ববি হাজ্জাজ ১২ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে শুরু স্থানীয় সরকার নির্বাচন যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধর অর্ধগলিত নারীর লাশ উদ্ধার, প্রেমিকাকে দ্বিখণ্ডিত করেন প্রেমিক ও তার মা
Advertise with us

টিকা শুরুর পর হামের প্রকোপ কমেছে:স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ২৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টিকা শুরুর পর হামের প্রকোপ কমেছে:স্বাস্থ্যমন্ত্রী

পুষ্টি বৈষম্য কমিয়ে একটি সুস্থ ও স্বনির্ভর জাতি গঠনে সচেতনতার ওপর জোর দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় টিকা শুরুর পর হামের প্রকোপ কমেছে দাবি করে তিনি বলেন, শিশুর সুস্থ বেড়ে ওঠা, হাম প্রতিরোধ এবং ভবিষ্যৎ প্রজন্মের ভিত গঠনে মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই। একই সঙ্গে ফাস্টফুড নির্ভরতা, অপুষ্টি এবং সামাজিক বৈষম্য কমাতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আয়োজিত জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জাতি গঠনে পুষ্টি একটি গুরুত্বপূর্ণ উপাদান। তিনি জানান, এখনকার হাম আগের তুলনায় অনেক বেশি তীব্র, আর পুষ্টিহীনতার কারণেই শিশুদের মধ্যে এর প্রভাব বাড়ছে। হাম আক্রান্ত অধিকাংশ শিশুই অপুষ্টির শিকার এবং নিম্ন আয়ের পরিবারের সন্তান।

মন্ত্রী বলেন, জন্মের পর প্রথম ছয় মাস থেকে এক বছর পর্যন্ত শিশুর জন্য মায়ের দুধই সবচেয়ে বড় পুষ্টির উৎস। শিশুর শারীরিক ও মানসিক ভিত গঠনে মাতৃদুগ্ধের বিকল্প কিছু নেই। তবে শহরের কর্মজীবী মায়েদের মধ্যে ব্রেস্ট ফিডিংয়ে অনীহা বাড়ছে, যা উদ্বেগজনক। তিনি বলেন, গ্রামের মায়েরা এখনো শিশুদের নিয়মিত মাতৃদুগ্ধ খাওয়ান, কিন্তু শহুরে জীবনে এই অভ্যাস কমে যাচ্ছে।

ফলে পুষ্টি সপ্তাহ শুধু ভবন বা সেমিনারের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দিতে হবে। ফাস্টফুডের প্রতি শিশুদের ঝোঁক এবং ঘরের খাবার থেকে দূরে সরে যাওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। অভিভাবকদের ছোটবেলা থেকেই শিশুদের সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় সরকারি-বেসরকারি পর্যায়ে পুষ্টি নিয়ে কাজ করা সবাইকে একসঙ্গে সমন্বিতভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারাও জানান, দেশে এখনো লিঙ্গ বৈষম্য, দারিদ্র্য এবং সচেতনতার অভাবে পুষ্টি বৈষম্য রয়ে গেছে। শিশুদের খর্বাকৃতি, অপুষ্টি এবং বৈচিত্র্যপূর্ণ খাদ্যের ঘাটতি এখনো বড় চ্যালেঞ্জ হয়ে আছে।

এ বছর জাতীয় পুষ্টি সপ্তাহের প্রতিপাদ্য ‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

এ বিভাগের আরও খবর

পুনঃপেনশন ও ভাতা বাস্তবায়নের দাবি গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্তদেরগ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পুনঃপেনশন ও বিভিন্ন ভাতা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী সমিতি। এ বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে হাইকোর্টের রায় অবিলম্বে বাস্তবায়নেরও দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা। শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডির একটি রেস্টুরেন্টে সমিতির নিউজ লেটার ‘গ্রামীণ অবসর’-এর ৮ম সংখ্যার প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এসব দাবি জানান। সমিতির সভাপতি কে এম শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সহ-সভাপতি মো. হাবিবুল ইসলাম সঞ্চালনা করেন। এতে উপদেষ্টা এ কে এম গোলাম মাওলা ও মহাসচিব মো. সিদ্দিকুর রহমান শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য দেন। বক্তারা বলেন, গ্রামীণ ব্যাংকের প্রায় ১৪ হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর পরিবার চরম দুর্দশার মধ্যে দিন কাটালেও তাদের ন্যায্য পাওনা পরিশোধ করা হচ্ছে না। পুনঃপেনশন ও বিভিন্ন ভাতা বাস্তবায়ন না করায় তারা গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষের উদাসীনতার তীব্র নিন্দা জানান। তারা বলেন, অবসরপ্রাপ্তদের দাবি আদায়ে গ্রামীণ ব্যাংকের সব অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে। গ্রামীণ ব্যাংকের টালবাহানা আর সহ্য করা হবে না। এ সময় পুনঃপেনশন ও ভাতাদি প্রদানে সরকারের হস্তক্ষেপ এবং সচেতন মহলের সহযোগিতা কামনা করেন তারা। অনুষ্ঠানে আবু নোমান মো. বজলুর রহমান, মো. হায়দার আলী, মো. আবুল খায়ের, আবদুর রশিদ খান, শরীফ মোহাম্মদ, জগদীশ ভঞ্জ, সৈয়দ মো. এনাম উল্লাহ, প্রদীপ্ত শাহীন ও সুভাশিষ ভৌমিকসহ সমিতির সদস্য ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা বক্তব্য দেন। এ ছাড়া নিউজ লেটার ‘গ্রামীণ অবসর’ নিয়মিত প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। তারা নিউজ লেটারটির মানসম্মত প্রকাশনা ও গুরুত্বপূর্ণ লেখাগুলোর প্রশংসা করেন।

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়