বুধবার ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা

নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন।

মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল। ২২ ও ২৩ এপ্রিল মনোনয়ন যাচাই-বাছাই করা হবে। বাতিল হওয়া মনোনয়নের বিষয়ে আপিলের নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। মনোনয়ন প্রত্যাহার করা যাবে ২৯ এপ্রিল, এবং ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ মে।

এ নির্বাচনে বিএনপি ও জোট পাচ্ছে ৩৬ আসন। জামায়াত-এনসিপির জোট ১৩ এবং স্বতন্ত্র ৬ জন মিলিয়ে একটি আসন। রুমিন ফারহানা কোনো জোটে নেই।

আইন অনুযায়ী সাধারণ আসনের ফলাফলের সরকারি গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত আসনের নির্বাচন সম্পন্ন করতে হবে। গত ১৩ ফেব্রুয়ারি গেজেট প্রকাশিত হয়েছিল, এবং কমিশন দ্রুত ভোট প্রক্রিয়া শেষ করতে চাচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us
সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়