সোমবার ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ আগামী বছর শুরু: পানিসম্পদমন্ত্রী রিয়াদ বিমানবন্দরের ফ্লাইট পুনরায় চালুর প্রস্তুতি স্পেন ও যুক্তরাজ্যে সরকারি সফর করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পরী মণির জন্মদিনে চট্টগ্রাম থেকে বিমানে এলো শিউলি ফুল অপশক্তি, ফ্যাসিস্ট ও পতিত শক্তিকে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্টমন্ত্রী বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা আজ জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে ৫৪৮ ছাত্রীর হাতে বাইসাইকেল দিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি কিশোরগঞ্জ-মহাখালী রুটে বাস চলাচল বন্ধ মানবতাবিরোধী অপরাধের ৭টি মামলায় ২৩ জনের মৃত্যুদণ্ড, ১১ জনকে যাবজ্জীবন
Advertise with us

বাংলাদেশের সঙ্গে কৃষি,প্রতিরক্ষা ও তথ্যপ্রযুক্তিতে কাজে আগ্রহী বেলারুশ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশের সঙ্গে কৃষি,প্রতিরক্ষা ও তথ্যপ্রযুক্তিতে কাজে আগ্রহী বেলারুশ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূত মিখাইল কাসকো। মঙ্গলবার (২৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে রাষ্ট্রদূত কাসকো প্রতিমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে বেলারুশ সরকারের প্রস্তুতির কথা তুলে ধরেন।

প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং বাংলাদেশ-বেলারুশ বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

উভয়পক্ষ কৃষি, প্রতিরক্ষা, বস্ত্র ও তৈরি পোশাক শিল্প, দক্ষ ও অদক্ষ শ্রমশক্তি রফতানি, তথ্যপ্রযুক্তি, ওষুধশিল্প এবং পাটখাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন। এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি আরও সুদৃঢ় করতে জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপরেও গুরুত্বারোপ করেন।

এ সময় দুই পক্ষ একমত হন যে, পররাষ্ট্র দফতর পর্যায়ের পরামর্শ সভাসহ বিভিন্ন দ্বিপাক্ষিক প্রক্রিয়া আরও ঘন ঘন আয়োজন করা উচিত, যাতে অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলোতে আলোচনা দ্রুততর হয় এবং সহযোগিতা আরও সম্প্রসারিত করা যায়।

বৈঠক শেষে উভয়পক্ষ আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়ের জন্য সন্তোষ প্রকাশ করেন এবং আগামী বছরগুলোতে বাংলাদেশ-বেলারুশ সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত করার অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়