
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৫ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ১০৯ বার পঠিত | পড়ুন মিনিটে
মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান উপ-পুলিশ কমিশনার (পিওএম) মোঃ শামীম হোসেন।
আজ ৪ এপ্রিল দুপুর ১২:৩০ মিনিটে মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে পুলিশ কমিশনার মনসুরাবাদ পুলিশ লাইন্সস্থ অস্ত্রাগার, K9 ইউনিট, ডিবি অফিস, বিশতলা আবাসিক ভবন, ফোর্সেস মেস, জিম সেন্টার, ক্যান্টিন, ডাম্পিং স্টেশন এবং ওয়াটার প্লান্ট ঘুরে দেখেন।পরিদর্শন শেষে পুলিশ কমিশনার সংশ্লিষ্ট ইউনিটসমূহের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং সার্বিক মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মোঃ হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
