বৃহস্পতিবার ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বিদেশে পাচারকৃত অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনার কার্যক্রম গ্রহণের সুপারিশ চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের হামলায় ১২ পুলিশ সদস্য আহত চট্টগ্রামের বিসিএসআইআর গবেষণা কেন্দ্রে এসি বিস্ফোরণ শিক্ষাক্ষেত্রে অবদান রাখা, গুণি মানুষদের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করার আহ্বান রাষ্ট্রপতির প্রধানমন্ত্রী মিষ্টির পদত্যাগের প্রতিশ্রুতির বাস্তবায়ন করেছেন: অ্যাটর্নি জেনারেল অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কাজে লাগিয়ে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টি করছে: প্রধানমন্ত্রী ৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার হাসপাতাল থেকে হাতকড়া পরা অবস্থায় আসামি পলাতক প্রধানমন্ত্রীকে বহনকারী বাস ফেনী পৌঁছেছেন সরকার বেহেশতের গ্যারান্টি দিতে পারবে না কিন্তু উন্নয়নের গ্যারান্টি দেবে: মীর শাহে আলম
Advertise with us

অন্য ব্যাংকের খরচে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অন্য ব্যাংকের খরচে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

আর্থিক খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও স্বার্থের সংঘাত এড়াতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। এখন থেকে সরকারি-বেসরকারি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান কিংবা কেন্দ্রীয় ব্যাংকের সেবাগ্রহীতা কোনো প্রতিষ্ঠানের অর্থায়নে দেশে-বিদেশে অনুষ্ঠিত প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম বা ওয়ার্কশপে অংশ নিতে পারবেন না বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার (১৩ মে) বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-২ থেকে জারি করা এক অফিস নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, সরকারি বা বেসরকারি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়নে আয়োজিত যেকোনো প্রশিক্ষণ বা ওয়ার্কশপে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা প্রশিক্ষণার্থী কিংবা প্রশিক্ষক, কোনো ভূমিকাতেই অংশ নিতে পারবেন না।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংক থেকে সেবা গ্রহণ করে অথবা কেন্দ্রীয় ব্যাংকে পণ্য ও সেবা সরবরাহকারী কোনো প্রতিষ্ঠানের অর্থায়নে বিদেশে অনুষ্ঠিত চুক্তিবহির্ভূত সেমিনার, কর্মশালা বা অনুরূপ আয়োজনে অংশগ্রহণও নিষিদ্ধ করা হয়েছে।

তবে বিশেষ প্রয়োজনে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-২-এর অনুমতি নিয়ে কোনো কর্মকর্তা বক্তা হিসেবে অংশ নিতে পারবেন। সে ক্ষেত্রেও আয়োজক প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো ধরনের সম্মানী, ফি বা আর্থিক সুবিধা গ্রহণ করা যাবে না বলে নির্দেশনায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আরও বলেছে, কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব ও কার্যক্রমের সঙ্গে স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) তৈরি হতে পারে, এমন সব আয়োজন থেকে কর্মকর্তা-কর্মচারীদের বিরত থাকতে হবে।

অফিস নির্দেশনায় বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ নির্দেশনা জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

সংশ্লিষ্টরা বলছেন, আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের নিরপেক্ষতা ও পেশাগত স্বচ্ছতা বজায় রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নিয়ন্ত্রক সংস্থার সম্পর্ক নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে, সে বিষয়টিকে গুরুত্ব দিয়েই নতুন এই নীতিমালা কার্যকর করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়