শনিবার ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

এবার থাই রেস্তোরাঁ ব্যবসায় নামল প্রাণ গ্রুপ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৯ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এবার থাই রেস্তোরাঁ ব্যবসায় নামল প্রাণ গ্রুপ

এবার থাই রেস্তোরাঁ চালু করল দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী প্রাণ গ্রুপ। গত বছর তারা রেস্তোরাঁ ব্যবসা শুরু করে। ‘ডেইলি দাওয়াত’ নামে সেই রেস্তোরাঁয় ভাত, ভর্তা, মাছ ও মাংসের মতো বাংলা খাবার পাওয়া যায়।

টুকটুক এক্সপ্রেস নামে গুলশানে থাই রেস্তোরাঁ চালু করেছে প্রাণ গ্রুপ। এখানে পাওয়া যাবে জনপ্রিয় ও অথেনটিক থাই খাবার। এ ছাড়া স্পেশাল লবস্টার চিলি পেস্ট, ক্রিমি বেসিল ফিশ, ম্যাঙ্গো স্টিকি রাইসসহ নানা সিগনেচার থাই ডিশ।

গত বৃহস্পতিবার গুলশান-১ এলাকায় রেস্টুরেন্টটির উদ্বোধন করেন প্রাণ গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক অনিমেষ সাহা। তিনি বলেন, ‘টুকটুক এক্সপ্রেসের মাধ্যমে আমরা ঢাকায় একটি ভিন্নধর্মী থাই খাবারের অভিজ্ঞতা নিয়ে আসতে চেয়েছি। শুধু খাবার নয়, থাই সংস্কৃতি, আতিথেয়তা ও প্রাণবন্ত পরিবেশও এখানে উপভোগ করা যাবে।’

টুকটুক এক্সপ্রেসের ব্যবসা উন্নয়ন প্রধান মুহাইমিনুল ইসলাম বলেন, ‘সব ধরনের গ্রাহকের জন্য সাশ্রয়ী মূল্যে অথেনটিক থাই খাবারের অভিজ্ঞতা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। খাবারের পাশাপাশি এখানে থাকছে কারাওকে ও বিভিন্ন বাদ্যযন্ত্রের মাধ্যমে সরাসরি সংগীত পরিবেশনার সুযোগ। অভিজ্ঞ থাই রাঁধুনি ও প্রশিক্ষিত সেবাদানকারী দলের মাধ্যমে গ্রাহকদের উন্নত মানের খাবার ও সেবার অভিজ্ঞতা দেওয়া হচ্ছে।’

প্রাণ গ্রুপ জানিয়েছে, উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ লয়্যালটি কার্ড চালু করা হয়েছে। প্রথমবার রেস্টুরেন্টে খাবার উপভোগের পর গ্রাহকেরা এই কার্ড পাবেন। পরবর্তী সময়ে কোনো গ্রাহক রেস্টুরেন্টে খাবার উপভোগ করতে এলে লয়্যালটি কার্ডের মাধ্যমে নির্দিষ্ট একটি খাবার সৌজন্য উপহার হিসেবে পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাণ গ্রুপের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক (মার্কেটিং) মো. আলী হাসান আলম, উপমহাব্যবস্থাপক (এইচআর) রঞ্জন কুমার দে, সহকারী মহাব্যবস্থাপক (মার্কেটিং) শফিক শাহিন প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়