বুধবার ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
যাত্রীদের টিকিট কেনার গুরুত্বপূর্ণ সতর্কবার্তা বাংলাদেশ রেলওয়ের আগামী মন্ত্রিসভায় সচিবালয় স্থানান্তরের বিষয়ে উপস্থাপন করা হবে: গণপূর্তমন্ত্রী নারায়ণগঞ্জে তুহিন হত্যা মামলায় আইভীর জামিন মঞ্জুর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকার ব্যবস্থা নেবে: ডা. জাহেদ এসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষার ব্যবস্থা: শিক্ষামন্ত্রী গাইবান্ধায় সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কক্সবাজার সৈকতে এক ব্যতিক্রমী ভাস্কর্য ‘প্লাস্টিক দানব’ দুর্যোগ মোকাবিলায় সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ রাষ্ট্রপতির দেশের বাজারে এলজিপির কোনো ঘাটতি নেই: জাহেদুর রহমান ককরোচ পার্টির আবারো দুই শীর্ষ নেতা আটক
Advertise with us

তখনই ঈদ মনে হয় যখন শুনি মানুষ স্বস্তিতে বাড়ি ফিরেছে: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৪ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তখনই ঈদ মনে হয় যখন শুনি মানুষ স্বস্তিতে বাড়ি ফিরেছে: সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, নৌপথ ও রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ‘আমরা যারা দায়িত্বে আছি, আমাদের তখনই ঈদ মনে হয় যখন শুনি ঘরমুখো মানুষ স্বস্তিতে বাড়ি ফিরেছে। সড়ক ফাঁকা হয়েছে।’

আজ রোববার বিকেল ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া এলাকায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও গণসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আজকের সভায় আমি উপস্থিত হতে পেরে আনন্দিত। আজকে পরিবহন সংশ্লিষ্ট আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনাদের কাছে আমি একটি দারি করে যাচ্ছি সেটি হলো এই ঈদ যাত্রায় হাজার হাজার মানুষ যাতে স্বস্তিতে ও নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছুতে পারে, আমি সেই দারি করে গেলাম। এই চন্দ্রা ত্রিমোড় এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তরাঞ্চলে প্রবেশের এটাই একমাত্র সহজ মাধ্যম। আমরাও এই সড়ক দিয়েই যাই। এই হাজার হাজার মানুষ যাতে আপনাদের এ এলাকা নিরাপদে ও ভোগান্তিহীন পার হতে পারে সেটা নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। সাধারণ মানুষ, পরিবহন মালিক ও শ্রমিকরা যদি এই কাজটা করেন তাহলে আমরাও কথা দিচ্ছি, আপনাদের দাবিগুলো আমরা বাস্তবায়ন করব।’

সেতুমন্ত্রী বলেন, ‘চন্দ্রা ত্রিমোড় এলাকায় একটি বাস টার্মিনাল নির্মাণের দাবি আপনাদের দীর্ঘদিনের। আমরা ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। এসব উন্নয়ন এই অঞ্চলের মানুষকে সঙ্গে নিয়েই করতে চাই। তার আগে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের বেশকিছু স্থানে সড়ক নির্মাণে ত্রুটি রয়েছে। আমরা এই সড়ক দ্রুত সংস্কার করার ব্যবস্থা করেছি। এই যে ঈদ যাত্রা শুরু হয়েছে। অনেক স্থানে কিছু ত্রুটির কারণে ভোগান্তি হতে পারে। আমরা যতটা সম্ভব সেই স্থানগুলো মেরামত করেছি বা করা হচ্ছে। চন্দ্রা এলাকা থেকে ছেড়ে যাওয়া গাড়িগুলো যখন নির্বিঘ্নে যমুনা সেতু পর্যন্ত পৌঁছে যায় তখন আমাদের অনেকটাই শান্তি লাগে। এ অঞ্চলের কর্মজীবী মানুষ বছরে এই দুটো উৎসবেই পরিবারসহ বাড়ি যান। তাদের এই যাত্রা আমাদের সকলের প্রচেষ্টায় শান্তিপূর্ণ করতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান, গাজীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরিফ উদ্দিন, হাইওয়ে পুলিশ সুপার রহমত উল্লাহ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর খান প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়