বুধবার ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শুরু ৫৫তম জশনে জুলুস বিমানবন্দরে যাত্রাবিরতিতে ভুটানের রাজার সঙ্গে সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর জীবন ও আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর সাংবাদিককে ‘আরও প্রফেশনাল ওয়েতে’ প্রশ্ন করার আহ্বান: তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান সরকারের ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে, ফ্যামিলি কার্ড পাবে ৪১ লাখ পরিবার সম্পর্ক বজায় রাখতে গেলে পানির গেট খুলে দেয়া যাবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী রংপুরে ৪ হত্যাকাণ্ডে এসিডের ব্যবহার ও ধর্ষনের আলামত পাওয়া যায়নি রোহিঙ্গা পত্যাবাসন নিয়ে সরব দুই দেশ, কঠোর হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের
Advertise with us

তারেক রহমানসহ বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৪ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তারেক রহমানসহ বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করবেন। রবিবার (২৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এছাড়া বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, বেগম সেলিমা রহমান, সমাজ কল্যাণ ও মহিলা শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, জাতীয় সংসদের চিফ হুইপ ঢাকায় ঈদের নামাজ আদায় করবেন।

বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও, স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান নরসিংদীর পলাশ, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ, জাতীয় সংসদ স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ভোলা এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নেত্রকোনায় নিজ সংসদীয় আসনে ঈদের নামাজ আদায় করবেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর ধানমন্ডিতে ঈদের নামাজ আদায় করবেন।

এছাড়া অধিকাংশ মন্ত্রী ও সাংসদগণ নিজ নিজ সংসদীয় আসনে ঈদের নামাজ আদায় করবেন।

ঈদের নামাজ আদায়ের পর দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন শীর্ষ নেতারা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়