শুক্রবার ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
চট্টগ্রামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালকে আধুনিক ১০০ শয্যায় রূপান্তরের উদ্যোগ জুলাই আন্দোলনের নেতৃত্বের কারণেই নুসরাতের বাড়িতে আগুন: রিজভী নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের গাছের সঙ্গে ধাক্কা দুই শিক্ষার্থী নিহত রাজনীতি এখন সর্বগ্রাসী, রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার সন্ত্রাস-ফ্যাসিজমের বিরুদ্ধে সহায়ক হিসেবে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রীর বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে আবারও শ্রমিক বিক্ষোভ, যান চলাচল বন্ধ আট মাসে সরকারি হাসপাতালে মোট ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি কোন ইউপিতে কবে নির্বাচন তা নির্ধারণে, ১৬ নভেম্বর সভা করবে ইসি
Advertise with us

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নতুন সভাপতি মাহিন, সম্পাদক ইমরান

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১২ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নতুন সভাপতি মাহিন, সম্পাদক ইমরান

সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন এশিয়া পোস্টের স্টাফ রিপোর্টার এইচ এম মাহিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন স্টার নিউজের রিপোর্টার এইচ এম. ইমরান হোসাইন।

মঙ্গলবার (১২ মে) সমিতির নিজস্ব কার্যালয়ে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করে নির্বাচন কমিশন।

২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এটিএন বংলার সাব্বির হোসেন , যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন গ্লোবাল টেলিভিশনের আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মানবজমিন এর আল আমিন।

এছাড়া দফতর সম্পাদক পদে এশিয়া পোস্টের রাব্বি, প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক পদে আলোকিত বাংলাদেশের নাহিদ হাসান এবং অর্থ সম্পাদক পদে দৈনিক জনকণ্ঠের মোহাম্মদ মাসুম বিল্লাহ রাব্বী নির্বাচিত হয়েছেন, কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. শফিক মিয়া ও মো. মহিউদ্দিন।

সতিকসাসের এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদ। নির্বাচন পর্যবেক্ষক ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রুহুল কুদ্দুস মল্লিক।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এশিয়ান টেলিভিশনের প্ল্যানিং এডিটর রফিকুল ইসলাম রলি, বিশিষ্ট ছড়াকার ও সাংবাদিক ফয়েজ রেজা, চ্যানেল টুয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার শাহরিয়ার আরিফ, সমিতির সাবেক সভাপতি তাওসিফ মাইমুন ও শামীম হোসেন শিশির। নির্বাচন সচিবের দায়িত্ব পালন করেন সংগঠনটির সদ্য সাবেক সভাপতি সাহেদুজ্জামান সাকিব এবং সাধারণ সম্পাদক মামুনুর রশিদ।

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে প্রতি বছর নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়