বুধবার ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
‘সড়ক নিরাপদ নয়’ বলার দিন শেষ, এখন ব্যবস্থা নেয়ার প্রশ্ন: জাইমা রহমান গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: জ্বালানি প্রতিমন্ত্রী হাতিয়ায় বৈরী আবহাওয়ার কারণে তিনটি মাছধরা ট্রলার ডুবি, ৪৮ জেলে উদ্ধার ৩ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ ঢাকা-ময়মনসিংহ রুটের ট্রেন চলাচল স্বাভাবিক শুধু গুলশান-বনানী নয়, ফুটপাতের মানুষদের জন্যও কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী রেলওয়ের জন্য ভারত থেকে আসছে এলএইচবি প্রযুক্তির ১৯ কোচ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ্টা করছে: রিজভী আজ আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন রেললাইনে লাল কাপড়, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
Advertise with us

দুর্নীতি প্রতিরোধে ডিসিদের সহযোগিতা চায় দুদক

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৬ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১০৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দুর্নীতি প্রতিরোধে ডিসিদের সহযোগিতা চায় দুদক

শিক্ষা প্রতিষ্ঠানসহ জেলা পর্যায়ে সর্বত্র দুর্নীতি প্রতিরোধ প্রচারাভিযানের জন্য জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিন বুধবার (৬ এপ্রিল) দুদক সংক্রান্ত কার্য অধিবেশন শেষে দুদক সচিব মোহাম্মদ খালেদ রহীম সাংবাদিকদের এ কথা জানান।

দুদক সচিব বলেন, দুদকের বর্তমান কাঠামোতে যে কাজগুলো করা হচ্ছে সে সম্পর্কে জেলা প্রশাসকদের ধারণা দেওয়া হয়েছে। দুর্নীতি প্রতিরোধমূলক যে কাজগুলো আছে সেখানে জেলা প্রশাসকদের ভূমিকা রয়েছে। বিশেষত দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির বিষয়ে জেলা প্রশাসকদের সক্রিয় ভূমিকা পালন করতে বলা হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতি বিরোধী লিফলেট ও সততা স্টোর চালুর বিষয় তিনি বলেন, ‘‘শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সততা স্টোর আছে। এই স্টোরগুলো অনেক ক্ষেত্রেই খুব ভালোভাবে কাজ করছে না। ডিসিরা যখন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন যান সেখানে এগুলো ভালোভাবে চলছে কিনা সেই জিনিসগুলো দেখবেন, কোথাও সহযোগিতার দরকার হলে আমাদের জানাবেন। আমরা সহযোগিতা করবো।’’

ইদানিং মাঠ পর্যায়ে দুদক অথবা বিভিন্ন পর্যায়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নাম ব্যবহার করে কিছু প্রতারণার অভিযোগ আসছে উল্লেখ করে তিনি বলেন, ‘‘এই বিষয়গুলো নিয়ে আমরা তাদের একটু সতর্ক করেছি। এমনকি আমাদের কর্মকর্তাদের নাম দিয়েও যদি এ ধরনের কোনও প্রচারণা তারা চালায় অবশ্যই যেন তাৎক্ষণিকভাবে আমাদের ১০৬ হটলাইন নাম্বারও জানিয়ে দেওয়া হয়। আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবো।’’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়