বৃহস্পতিবার ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
অর্থবছরে রেমিট্যান্স ৩৫.৫৬ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ১৭.৩ শতাংশ নতুন তিন উপজেলা ও একটি থানা হচ্ছে পূর্বাচলে ৪টি থানা ও ৬টি তদন্তকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত মৃত্যু থেকে ‘আমৃত্যু’ কারাদণ্ড: মামলার ভাগ্য এখন আপিল বিভাগে মানবতাবিরোধী অপরাধ: জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ তিস্তা ব্যারেজ প্রকল্প যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী দেশব্যাপী শুরু হচ্ছে বৃহৎ পরিসরের বৃক্ষরোপণ কর্মসূচি ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ ফয়’স লেকের প্রবেশমুখে গ্যাস পাইপলাইনে আগুন, আতঙ্কে এলাকাবাসী পণ্য খালাসে জটিলতায় গতি হারাচ্ছে ভোমরা বন্দরের বাণিজ্য
Advertise with us

পাশে বসিয়ে কৃষকের কথা শুনলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৬ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পাশে বসিয়ে কৃষকের কথা শুনলেন প্রধানমন্ত্রী

দীর্ঘ ২০ বছর পর চাঁদপুরে এসে কৃষকদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাবার স্মৃতিবিজড়িত খোর্দ্দ খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন ও সমাবেশে গিয়ে এক কৃষককে নিজের পাশে বসিয়ে কথা বলেন তিনি।

শনিবার দুপুরে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় ১৩ কিলোমিটার দীর্ঘ খোর্দ্দ খাল পুনঃখননের উদ্বোধন করেন তিনি।

এ সময় সেখানে উপস্থিত হাজারো জনতার মাঝ থেকে সাইফুল ইসলাম লিটন নামে ওই কৃষককে ডেকে নিজের পাশে বসিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর এমন আন্তরিক আচরণে আবেগাপ্লুত হয়ে পড়েন কৃষক সাইফুল ইসলাম লিটন। তিনি বলেন, মহান আল্লাহর কাছে শুকরিয়া, আমাকে এমন একটি সুযোগ করে দেওয়ার জন্য। আমি প্রধানমন্ত্রীর পাশে বসতে পেরেছি এবং আমার কথা বলার সুযোগ হয়েছে। এটি জীবনের একটি স্মরণীয় মুহূর্ত।

এ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ অবস্থানে রয়েছে। তবে এখানেই থেমে থাকতে চাই না। আমরা চাই দেশকে আরও খাদ্যসমৃদ্ধ করতে, যাতে খাদ্যের জন্য কোনো মানুষকে কষ্ট পেতে না হয়।

এ সময় নারী শিক্ষার প্রসারে মেয়েদের স্নাতক পর্যন্ত পড়াশোনার খরচ সরকারের বলে জানান তিনি। স্থানীয় বিএনপি নেতাকর্মী, কৃষক, সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমাবেশে অংশ নেন। উল্লেখ্য, তার বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে তথা ৪৮ বছর আগে খালটি খনন করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়