মঙ্গলবার ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে পাহাড়ধসের বিভীষিকা, একরাতেই প্রাণ গেল ৯ জনের জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপর নির্ভরতা বজায় রাখতে চাই: প্রধানমন্ত্রী সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর থ্রিডি ছবি ব্যবহার নিষিদ্ধ শাহ আমানতে কার্গো ফ্লাইট চালুর উদ্যোগে ভাটা পড়েছে জুলাই অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে : প্রধানমন্ত্রী বেনাপোল কাস্টম হাউসে ৪ হাজার ৭৩১ কোটি টাকা রাজস্ব ঘাটতি জুলাই-আগস্টে দেশে রয়েছে বন্যার আশঙ্কা রংপুরে সড়ক দুর্ঘটনা: দাদা-বাবার ১০ ঘণ্টা পর না ফেরার দেশে চলে গেল বন্ধন রপ্তানি আয়ে লক্ষ্য পূরণ হয়নি,কমেছে আয়
Advertise with us

রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২২ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার শিকার শিশু রামিসার বড় বোন রাইসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সঙ্গে তিনি রামিসার পরিবারের পাশে দাঁড়িয়ে হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ৯টার দিকে মিরপুর-১১ নম্বর সেকশনের বি ব্লকের ওই বাসায় যান প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।

রামিসার বাসা থেকে বের হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘প্রধানমন্ত্রী আশ্বাস্ত করেছেন রামিসার বড় বোনের পড়াশোনা থেকে শুরু করে আনুষাঙ্গিক ব্যয় উনি বহন করবেন। সেই সঙ্গে রামিসার মা-বাবা ও বড় বোনের জন্য একটি আশ্রয়স্থলের ব্যবস্থা করবেন। কারণ, উনারা একটি নিরাপদ আশ্রয়স্থল চেয়েছেন।’

তিনি আরও বলেন, ‘শিশু ধর্ষণ ও হত্যা মামলার বিচারগুলোতে যাতে দ্রুত চার্জশিট দেওয়া যায় এবং বিচারকার্য দ্রুততার সঙ্গে সম্পন্ন করা যায়, সেজন্য আইনে পরিবর্তন আনার প্রয়োজন হলে তাই করা হবে। আইনমন্ত্রী এ বিষয়ে পদক্ষেপ নেবেন।’

এর আগে রামিসার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী তাদের সমবেদনা জানান। তিনি পরিবারের সদস্যদের ধৈর্য ধরার আহ্বান জানান এবং এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে রামিসার বাসভবন ও আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়