মঙ্গলবার ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে পাহাড়ধসের বিভীষিকা, একরাতেই প্রাণ গেল ৯ জনের জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপর নির্ভরতা বজায় রাখতে চাই: প্রধানমন্ত্রী সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর থ্রিডি ছবি ব্যবহার নিষিদ্ধ শাহ আমানতে কার্গো ফ্লাইট চালুর উদ্যোগে ভাটা পড়েছে জুলাই অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে : প্রধানমন্ত্রী বেনাপোল কাস্টম হাউসে ৪ হাজার ৭৩১ কোটি টাকা রাজস্ব ঘাটতি জুলাই-আগস্টে দেশে রয়েছে বন্যার আশঙ্কা রংপুরে সড়ক দুর্ঘটনা: দাদা-বাবার ১০ ঘণ্টা পর না ফেরার দেশে চলে গেল বন্ধন রপ্তানি আয়ে লক্ষ্য পূরণ হয়নি,কমেছে আয়
Advertise with us

শাহ আলী মাজারে হামলা: ৩ আসামি রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৭ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শাহ আলী মাজারে হামলা: ৩ আসামি রিমান্ডে

রাজধানীর মিরপুরে হযরত শাহ আলী (র.) এর মাজারে হামলার ঘটনার মামলায় তিন আসামির দুই দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (১৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলো– মো. আজম, শেখ মো. সাজ্জাদুল হক রাসেল ও আরমান দেওয়ান। প্রসিকিউশন বিভাগের এসআই গৌতম সরকার রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।

বৃহস্পতিবার রাতে মিরপুরের শাহ আলী মাজারে হামলা হয়। ওরশ চলাকালে হঠাৎ লাঠিসোঁটা হাতে কিছু লোক এসে মারধর শুরু করে। এ ঘটনায় ভুক্তভোগী এক মাজারভক্ত নারী শনিবার (১৬ মে) মামলা দায়ের করেন।

পরে ওইদিন রাত সাড়ে ৯টার দিকে শাহ আলী থানার উত্তর বিশিল এলাকা থেকে ওই তিন জনকে গ্রেফতার করে পুলিশ। আজ তাদের আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা শাহ আলী থানার পরিদর্শক তারিকুর রহমান। আসামিদের পক্ষে মো. কামাল উদ্দিন রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন।

এজাহারে অভিযোগ করা হয়, বৃহস্পতিবার (১৪ মে) রাতে মাজার জিয়ারত ও মানতের সময় আসামিরা দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে জিয়ারতকারী ও মানতকারীদের ওপর অতর্কিত হামলা চালায়। জিয়ারত ও মানতের কার্যক্রম চলাকালে অভিযুক্তরাসহ অজ্ঞাত ১০০-১৫০ জন জামায়াতে ইসলামীর সহযোগী ও অঙ্গসংগঠনের সদস্যরা পূর্ব পরিকল্পিতভাবে হাতে লাঠিসোঁটা নিয়ে ‘আল্লাহু আকবার’ স্লোগান দিয়ে প্রধান গেট দিয়ে মাজারে প্রবেশ করে।

মামলায় অভিযোগ করা হয়, এ সময় জিয়ারতকারী এবং মানতকারীদের ওপর অতর্কিত হামলা চালিয়ে জখম করা হয়। মাজারের সিন্নি গাছের গোড়ায় থাকা লাল কাপড় টানা-হেঁচড়া করে ছিড়ে ফেলা ও মোমবাতি জ্বালানোর প্লেটও ভাঙচুর করা হয়।

বাদী বলেন, ঘটনা দেখে আসামিদের বাধা দিতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি মারপিট করে জখম করে। এ সময় বাদীর কাপড়চোপড় টানা-হেঁচড়া করে যৌন নির্যাতনও করা হয় বলে অভিযোগ করেছেন তিনি।

মারপিটের এক পর্যায়ে অজ্ঞাত একজন মাজারের মানতের খিচুরি রান্না করার চুলা ও পাতিল ভাঙচুর করে আনুমানিক ৩০ হাজার টাকা ক্ষতি করে। একইসঙ্গে বাদীর কাছে থাকা নগদ ৬ হাজার টাকাসহ জিয়ারতকারীদের কাছ থেকে আনুমানিক ৯০ হাজার টাকা লুট করে।

হামলার এক পর্যায়ে মাজারের উপস্থিত জিয়ারতকারী, মানতকারী এবং ভক্তরা প্রতিরোধ গড়ে তুললে আসামিরা ভয়ভীতি-হুমকি প্রদর্শন করে চলে যায়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়