শনিবার ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
জিডিপির ৫ শতাংশ চিকিৎসা খাতে ব্যয় করা হবে: মির্জা ফখরুল দুপুরের মধ্যে আট জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা ডক্টরস এসোসিয়েশনের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সেল্ফ সেন্সরশিপ নয়, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ প্রবাসীর একদিন পর মরদেহ উদ্ধার চট্টগ্রামকে আধুনিক নগরী গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান সিডিএ চেয়ারম্যান ‘আমিও বিশ্বাস করতে চাই তিনি ডিসেম্বরেই আসবেন, আইনের মুখোমুখি হবেন’ বগুড়ায় বাসচাপায় নিহত ৭ জনের পরিচয় মিলেছে টাইফুন ডলফিন : ৫০০ ফ্লাইট বাতিল, আড়াই লক্ষাধিক মানুষকে সরাল জাপান
Advertise with us

মানবপাচার মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মাসুদ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মানবপাচার মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মাসুদ

এক-এগারোর সময়ে আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য (এমপি) মাসুদ উদ্দিন চৌধুরীকে মানবপাচারের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

ডিবি জানায়, গ্রেপ্তার মাসুদ উদ্দিনের বিরুদ্ধে মানবপাচার দমন আইন, মানি লন্ডারিং আইন, হত্যা ও হত্যাচেষ্টা মামলাসহ মোট ১১টি মামলার তথ্য পাওয়া গেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘সোমবার গভীর রাতে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মোট ১১টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ফেনী জেলায় তিনটি মামলা বিচারাধীন। সেসব মামলায় তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। ফেনী জেলায় আরও তিনটি মামলা এবং ডিএমপিতে পাঁচটি মামলাসহ মোট ৮টি মামলা তদন্তাধীন রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে দুদক এবং সিআইডিতে একাধিক অভিযোগ তদন্তাধীন রয়েছে।’

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত মাসুদের বিরুদ্ধে ডিএমপির বনানী, পল্টন, কোতোয়ালি, মিরপুর ও হাতিরঝিল থানায় হত্যা, হত্যাচেষ্টা, মানবপাচার প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং সংক্রান্ত গুরুতর অপরাধে মামলা রয়েছে। প্রাথমিকভাবে তাকে পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়