বৃহস্পতিবার ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
অর্থবছরে রেমিট্যান্স ৩৫.৫৬ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ১৭.৩ শতাংশ নতুন তিন উপজেলা ও একটি থানা হচ্ছে পূর্বাচলে ৪টি থানা ও ৬টি তদন্তকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত মৃত্যু থেকে ‘আমৃত্যু’ কারাদণ্ড: মামলার ভাগ্য এখন আপিল বিভাগে মানবতাবিরোধী অপরাধ: জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ তিস্তা ব্যারেজ প্রকল্প যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী দেশব্যাপী শুরু হচ্ছে বৃহৎ পরিসরের বৃক্ষরোপণ কর্মসূচি ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ ফয়’স লেকের প্রবেশমুখে গ্যাস পাইপলাইনে আগুন, আতঙ্কে এলাকাবাসী পণ্য খালাসে জটিলতায় গতি হারাচ্ছে ভোমরা বন্দরের বাণিজ্য
Advertise with us

শেখ হাসিনা দেশে আসলে প্রথম গুলি চালাবে তারেক রহমানের ওপর: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৬ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শেখ হাসিনা দেশে আসলে প্রথম গুলি চালাবে তারেক রহমানের ওপর: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী বলেছেন, শেখ হাসিনা উকিঝুঁকি করছে। আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল নামাচ্ছে। আমরা সরকারকে হুঁশিয়ার করে বলব, যদি শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারে তাহলে প্রথম কোপ, প্রথম গুলি চালাবে তারেক রহমানের ওপর। তারেক রহমানের ইতিহাস জানা উচিত। সেসময় তারা জিয়াউর রহমানকে হত্যা করেছিল।

শনিবার দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির কর্মী যোগদান অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

নাসীরউদ্দীন পাটওয়ারী বলেন, সরকারের দেওয়া কার্ডে যদি টাকা না আসে তবে সরকারকে লাল কার্ড দেখানো হবে। কার্ডে টাকা না আসলে, আমরাও একটা কার্ড বানাব। সেই কার্ড হবে লাল কার্ড- যা আমরা সরকারকে দেখাব।

তিনি আরো বলেন, হিন্দু ও আওয়ামী লীগের ভোট নিয়ে তারেক রহমান জয়ী হয়ে বেঁকে বসেছেন। আমরা তারেক রহমানকে চ্যালেঞ্জ করে বলছি, সংস্কার বাস্তবায়ন না করলে গদিতে লাথি মারতে কুণ্ঠাবোধ করবো না।

তিনি বলেন, ভারতীয় বাহিনী রয়েছে বাংলাদেশে, সিভিল ফরমেটে আওয়ামী লীগ রয়েছে। এই ভারতকেন্দ্রিক বাহিনীর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা চলবে না। ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি চলবে না। যদি বলেন সবার আগে বাংলাদেশ, তাহলে সীমান্তে কীভাবে খুন হয়।

খাল খননের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, আগে নদীতে পানি নিয়ে আসতে হবে। এখন যদি ভারতের সামনে গিয়ে নমনম শুরু করে, তাহলে কি আমাদের কোনো ব্যবস্থা হবে। এজন্য সরকারকে বলব, রাজশাহীবাসীর নদীতে আমরা পানি চাই। আমাদের জীবন বাঁচাতে হলে পানি দরকার। রাজশাহীবাসীকে বলব, যদি পদ্মা নদীতে পানি না আসে, আপনারা ঢাকায় যাবেন, ভারতের দিকে লংমার্চ করবেন।

একই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপি এখন যে রাজনীতি করছে তা করে আগামীর বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে পারবে না। জাতীয় নির্বাচনে বিএনপিকে ৫০ শতাংশ মানুষ ভোট দিয়েছে। যারা ভোট দিয়েছিলেন, তার মধ্য থেকে লাখ লাখ মানুষ তিন মাস যেতে না যেতেই হতাশ হয়েছেন। তারা মনে করছে বিএনপি প্রতারণা করছে।

কর্মী যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব এ বি এম গাজী সালাউদ্দিন আহমেদ, এসএম সাইফ মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়