মঙ্গলবার ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই, আমরা সবাই বাংলাদেশি: ডিএনসিসি প্রশাসক আবু সাঈদের বাড়ি নির্মাণ এবং কবরস্থানের সৌন্দর্যবর্ধনে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা থানায় না গিয়ে, ঘরে বসেই দ্রুত ও সহজ উপায়ে করা যাচ্ছে জিডি বাংলাদেশসহ ২০টি দেশের বিশেষায়িত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানের ওপর শুল্ক শূন্য করেছে যুক্তরাষ্ট্র চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালের ছাদের পলেস্তারা খসে আহত ৩ রোগী ফ্যামিলি কার্ড সর্বজনীন কর্মসূচি, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সহধর্মিণীও পাবেন: প্রতিমন্ত্রী যারা গোপনে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে, দ্রুতই আইনের আওতায় আনা হবে: গয়েশ্বর চন্দ্র দেশে এলপিজির সংকট নেই, মজুত করলে সরকার ব্যবস্থা নেবে: তথ্য উপদেষ্টা উভয় দেশের সরকার প্রধানের সুবিধাজনক সময়েই বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী সিলেটের স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে কয়লা ও পাথর আমদানি
Advertise with us

বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৭ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির জেলা কমিটির সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ-কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার (২৭ মার্চ) ভোরে রাজধানীর রমনা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শরিফুল ইসলাম জিন্নাহ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকার বাসিন্দা এবং মৃত আজিমদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত এক হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি হিসেবে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি বগুড়ার একটি বিশেষ দল ঢাকা মহানগরের রমনা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৭ অক্টোবর শিবগঞ্জ থানায় দায়ের করা একটি মামলায় (মামলা নম্বর-১৫) তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়। ওই মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

এ ছাড়া শরিফুল ইসলাম জিন্নাহ-এর বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ মোট ১০টি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যানকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়