রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শেষকৃত্য শুরু করেছিল পরিবার,নিখোঁজের ১১ দিন পর জীবিত উদ্ধার আজ ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস পুনঃপেনশন ও ভাতা বাস্তবায়নের দাবি গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্তদেরগ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পুনঃপেনশন ও বিভিন্ন ভাতা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী সমিতি। এ বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে হাইকোর্টের রায় অবিলম্বে বাস্তবায়নেরও দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা। শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডির একটি রেস্টুরেন্টে সমিতির নিউজ লেটার ‘গ্রামীণ অবসর’-এর ৮ম সংখ্যার প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এসব দাবি জানান। সমিতির সভাপতি কে এম শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সহ-সভাপতি মো. হাবিবুল ইসলাম সঞ্চালনা করেন। এতে উপদেষ্টা এ কে এম গোলাম মাওলা ও মহাসচিব মো. সিদ্দিকুর রহমান শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য দেন। বক্তারা বলেন, গ্রামীণ ব্যাংকের প্রায় ১৪ হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর পরিবার চরম দুর্দশার মধ্যে দিন কাটালেও তাদের ন্যায্য পাওনা পরিশোধ করা হচ্ছে না। পুনঃপেনশন ও বিভিন্ন ভাতা বাস্তবায়ন না করায় তারা গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষের উদাসীনতার তীব্র নিন্দা জানান। তারা বলেন, অবসরপ্রাপ্তদের দাবি আদায়ে গ্রামীণ ব্যাংকের সব অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে। গ্রামীণ ব্যাংকের টালবাহানা আর সহ্য করা হবে না। এ সময় পুনঃপেনশন ও ভাতাদি প্রদানে সরকারের হস্তক্ষেপ এবং সচেতন মহলের সহযোগিতা কামনা করেন তারা। অনুষ্ঠানে আবু নোমান মো. বজলুর রহমান, মো. হায়দার আলী, মো. আবুল খায়ের, আবদুর রশিদ খান, শরীফ মোহাম্মদ, জগদীশ ভঞ্জ, সৈয়দ মো. এনাম উল্লাহ, প্রদীপ্ত শাহীন ও সুভাশিষ ভৌমিকসহ সমিতির সদস্য ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা বক্তব্য দেন। এ ছাড়া নিউজ লেটার ‘গ্রামীণ অবসর’ নিয়মিত প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। তারা নিউজ লেটারটির মানসম্মত প্রকাশনা ও গুরুত্বপূর্ণ লেখাগুলোর প্রশংসা করেন। সরকার লংমার্চে বাধা দেয়ার চেষ্টা করলে, ছয় দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম আনোয়ারায় র‌্যাবের অভিযানে মিলল কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার ২ কূটনৈতিক-দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রেখে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেয়া হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় জোটের লংমার্চ আজ রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণা দেশের বিভিন্ন জেলা এবং মহানগরে ২২টি ‘মাদক ট্রাইব্যুনাল গঠন করলো সরকার
Advertise with us

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ সামনে রেখে কেপ ভার্দে কোচ—‘কিছুই অসম্ভব নয়’

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৭ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ সামনে রেখে কেপ ভার্দে কোচ—‘কিছুই অসম্ভব নয়’

স্পেনের পর উরুগুয়ে, এরপর সৌদি আরব। টানা তিনটি ম্যাচ ড্র। ইতিহাস আর ভূগোলের সব অঙ্ক ওলট–পালট করে দিয়ে আরও একটি রূপকথা লিখল কেপ ভার্দে।

হিউস্টনের মাঠে সৌদি আরবকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়ে বিশ্বকাপের শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে আফ্রিকার এই ছোট্ট দ্বীপদেশ। আর সেখানে তাদের জন্য অপেক্ষা করছে এক রাজকীয় মঞ্চ—আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামিতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে এই পুঁচকে দ্বীপরাষ্ট্র।

মেসিদের বিপক্ষে এই লড়াইয়ের আগে কেপ ভার্দে কোচ বুবিস্তার আত্মবিশ্বাসী ঘোষণা, ‘আমাদের কাছে কোনো কিছুই অসম্ভব নয়।’

ম্যাচ শেষে বুবিস্তা যখন সংবাদ সম্মেলনে এলেন, তাঁর গায়ে জড়ানো ছিল দেশের জাতীয় পতাকা। এক আবেগঘন পরিবেশ। যেন শুধু একটা ফুটবল ম্যাচ নয়, গোটা দেশের অস্তিত্বকে কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। বুকভরা গর্ব নিয়ে বুবিস্তা বললেন, ‘এই দল যা করে দেখিয়েছে, তার জন্য আমাদের নিজেদের এবং কেপ ভার্দের মানুষ গর্ব করতে পারে।’ এরপর যোগ করেন, ‘আর্জেন্টিনার মতো দলের বিপক্ষে খেলতে পারাটাই আমাদের জন্য অনেক বড় গর্বের ব্যাপার।’

জনসংখ্যার দিক থেকে বিশ্বকাপের ইতিহাসের তৃতীয় ক্ষুদ্রতম দেশ কেপ ভার্দে। পশ্চিম আফ্রিকার উপকূলের এই দ্বীপপুঞ্জের জনসংখ্যা লাখ পাঁচেকের সামান্য বেশি।

ফিফা র‍্যাঙ্কিংয়ের ৬৭ নম্বর দলটি এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই অপরাজিত। যার শুরুটা হয়েছিল ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে অবিশ্বাস্য এক গোলশূন্য ড্র দিয়ে। এরপর উরুগুয়ের সঙ্গে ২-২ ড্র ।

এবার সামনে মহাতারকা লিওনেল মেসি। বুবিস্তা অবশ্য ম্যাচের ফল নিয়ে এখনই ভাবছেন না, তাঁর কাছে বড় প্রাপ্তি বিশ্ব ফুটবলে দেশের নাম উজ্জ্বল করাটাই। তাঁর ভাষায়, ‘শুরু থেকেই আমাদের অন্যতম লক্ষ্য ছিল নিজেদের দেশকে পুরো বিশ্বের সামনে তুলে ধরা। এই পর্যায়ে এসে আর্জেন্টিনা আর মেসির বিপক্ষে খেলতে পারাটা আমাদের দেশের জন্য দারুণ এক ব্যাপার, ম্যাচের ফল যা-ই হোক না কেন।’

বুবিস্তা মনে করেন, তাঁদের এ সাফল্য বিশ্বের বাকি তথাকথিত ‘ছোট’ দলগুলোর জন্য এক দারুণ অনুপ্রেরণা। তাঁর কথা, ‘অবশ্যই আমরা আমাদের দেশের প্রতিনিধিত্ব করছি। তবে একই সঙ্গে আমরা আফ্রিকারও প্রতিনিধি। এর বাইরে, আমরা বিশ্বের সব ছোট দেশের প্রতিনিধিত্ব করছি। এটাই আমাদের মিশন। আমরা একটা উদাহরণ তৈরি করেছি যে—যদি আপনি মনোযোগ আর দৃঢ়তা নিয়ে কাজ করেন, তবে আজ হোক বা কাল, লক্ষ্যে পৌঁছাবেনই।’

গ্রুপ রানার্সআপ হয়ে রূপকথার যে যাত্রা তারা শুরু করেছে, নকআউটে আর্জেন্টিনার বিপক্ষে তা কোন বাঁক নেয়, এখন সেটাই দেখার অপেক্ষায় ফুটবল–বিশ্ব।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়