শনিবার ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত নদীর ওপর ঝুলে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু, আহত ৪ ভারতে যাত্রা শুরু প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের, উদ্বোধন করলেন মোদি চট্টগ্রাম বিভাগে এইচএসসি পরীক্ষা ‘অনির্দিষ্টকালের জন্য’ স্থগিত চট্টগ্রামে বন্যায় ক্ষতি ১৫০ কোটি, ভেসে গেছে মাছ ভেঙেছে সড়ক দুপুরের মধ্যে ৮ জেলায় হতে পারে ঝড় ২৫টি এয়ারক্রাফটে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা আমাদের ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সামনে রেখে কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী
Advertise with us

ঈদের ছুটি শেষ, আজ খুলেছে অফিস-আদালত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০১ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঈদের ছুটি শেষ, আজ খুলেছে অফিস-আদালত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শেষ হলো গতকাল রোববার। আজ সোমবার সকাল থেকে খুলেছে সরকারি অফিস-আদালত।

একই সঙ্গে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানও খুলছে। খুলেছে অনেক বেসরকারি প্রতিষ্ঠান। তাই ছুটি শেষ করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহরে কর্মস্থলে ফিরছেন মানুষ।

পশু কোরবানির মধ্য দিয়ে ত্যাগের মহিমায় ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হয়। ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস ২৫ থেকে ৩১ মে পর্যন্ত ছুটি ছিল। ছুটি শেষে আজ থেকে আবারও কর্মচঞ্চল হবে অফিস-আদালত।

যদিও নির্ধারিত ছুটির বাইরেও অনেকেই আরও একাধিক দিন অতিরিক্ত ছুটি নেন। ফলে অফিস খুললেও প্রথম দু-এক দিন ছুটির আমেজই থাকে। ধারণা করা হচ্ছে, এ সপ্তাহজুড়ে একধরনের ছুটির আমেজ থাকবে।

সব মিলিয়ে আগামী সপ্তাহের রোববার থেকে পুরোদমে প্রাণ ফিরবে অফিস-আদালতে। এদিকে পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষ করে দেশের বিভিন্ন এলাকা থেকে সড়ক, রেল ও নৌপথে লোকজন কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। এ কারণে বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেলস্টেশন এলাকায় মানুষ ও যানবাহনের চাপ ধীরে ধীরে বাড়ছে। গতকাল দুপুরে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঢাকায় ফেরা মানুষের চাপ দেখা গেছে।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়