বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
‘৭ জনের ফাঁসির রায়ে একটা ককটেল বিস্ফোরণ বড় কিছু নয়’: স্বরাষ্ট্রমন্ত্রী রমেক হাসপাতালে এসি নামমাত্র, ৫৮টি এসির ৪৬টিই অকেজো চট্টগ্রামে অনলাইন প্রতারণার দায়ে গ্রেপ্তার ৬২ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু ঢাকা-পাটুরিয়া মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১৩ গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে, ২২ দিন ইলিশ ধরা ও কেনাবেচাতে নিষেধাজ্ঞা দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের সরকারি ছুটি ফরিদপুরে সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ
Advertise with us

এআই-ভিত্তিক ট্রাফিক সিগন্যাল অমান্য মামলার জরিমানা আদায়ের নামে প্রতারণা, আটক ৩

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৬ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এআই-ভিত্তিক ট্রাফিক সিগন্যাল অমান্য মামলার জরিমানা আদায়ের নামে প্রতারণা, আটক ৩

নিজস্ব প্রতিবেদক: এআই-ভিত্তিক ট্রাফিক সিগন্যাল অমান্য সংক্রান্ত মামলার জরিমানা আদায়ের নামে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর ওয়েবসাইটের আদলে ভুয়া ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। চক্রটি ট্রাফিক জরিমানা, মামলা ও আইনগত ব্যবস্থার ভয় দেখিয়ে বিভিন্ন ব্যক্তির মোবাইল নম্বরে এসএমএস প্রেরণ করত, যেখানে একটি ভুয়া ওয়েবসাইটের লিংক সংযুক্ত থাকত। সরকারি ওয়েবসাইটের অনুরূপ হওয়ায় ভুক্তভোগীরা সেটিকে প্রকৃত BRTA-এর ওয়েবসাইট মনে করে প্রবেশ করতেন এবং জরিমানা পরিশোধ বা সংশ্লিষ্ট সমস্যা সমাধানের উদ্দেশ্যে তাদের ব্যাংক কার্ড নম্বরসহ বিভিন্ন আর্থিক তথ্য প্রদান করতেন। পরবর্তীতে প্রতারকরা কৌশলে OTP সংগ্রহ করে ওই তথ্য ব্যবহার করে ভুক্তভোগীদের ব্যাংক হিসাব ও কার্ড থেকে অননুমোদিত লেনদেনের মাধ্যমে অর্থ স্থানান্তর করে আত্মসাৎ করত।

এভাবে একই কৌশল অবলম্বন করে চক্রটি একাধিক ভুক্তভোগীর কাছ থেকে সর্বমোট ৭,২৫,৬০০/- (সাত লক্ষ পঁচিশ হাজার ছয়শত) টাকা আত্মসাৎ করেছে। ঘটনাটি একটি সুপরিকল্পিত ফিশিং (Phishing) ও সাইবার প্রতারণার, যেখানে সরকারি প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করে মানুষের বিশ্বাস অর্জন করে তাদের অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে।

সাইবার পুলিশ সেন্টার, সিআইডি’র একটি চৌকস আভিযানিক দল প্রযুক্তিগত তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে খুলনা জেলার বটিয়াঘাটা এলাকায় অভিযান পরিচালনা করে মামলার অন্যতম আসামী খুলনা জেলার বটিয়াঘাটা এলাকার জনৈক সাইফুদ্দিন শেখ এর পুত্র মো: রাব্বি শেখ কে আটক করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর দেওয়া তথ্য ও প্রাপ্ত সূত্রের ভিত্তিতে ফেনী জেলার সদর থানাধীন এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের অপর সদস্য মো: রিয়াদ হোসেনকে গ্রেফতার করে। অপর একটি আভিযানিক দল ডিএমপির দক্ষিণখান থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে একই মামলার অপর আসামী মো. সাজ্জাদ হোসেন কে আটক করে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়