শুক্রবার ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিজের দফতর থেকেই বাস্তবায়ন প্রধানমন্ত্রীর ২৫ সেপ্টেম্বর থেকে হামের টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চাঁদপুরের যুবক নিহত পোল্যান্ডে যাত্রীবাহী ‘ট্রেন লাইনচ্যুত’ ১ জন নিহত,আহত ২০ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে চলতি মাসে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না আপনারা মুক্ত গণমাধ্যম পাবেন, হস্তক্ষেপ করার ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে যোগ্যতা থাকা যে কোনো দলের বৈধ প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা
Advertise with us

জর্ডানের ঘাঁটিতে মিসাইল আঘাত হানার দাবি ইরানের

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১০ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জর্ডানের ঘাঁটিতে মিসাইল আঘাত হানার দাবি ইরানের

জর্ডানের একটি ঘাঁটিতে সরাসরি মিসাইল আঘাত হানার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। গতকাল রাতে যুক্তরাষ্ট্র ইরানের উপকূলীয় বিভিন্ন অঞ্চলে হামলা চালায়। এর জবাবে ভোর থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে বিপ্লবী গার্ড। জর্ডানের যে ঘাঁটিতে আঘাত হানার কথা বলা হচ্ছে সেখানে মার্কিন সেনাদের অবস্থান রয়েছে।

বিপ্লবী গার্ড আজ বুধবার (১০ জুন) এক বিবৃতিতে বলেছে, জর্ডানের এ ঘাঁটির চারটি গুরুত্বপূর্ণ অবকাঠামো মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। যারমধ্যে এফ-৩৫ যুদ্ধবিমানের একটি হ্যাঙ্গারও রয়েছে। এরসঙ্গে সেখানকার প্রাইমারি কমান্ড ও কট্রোল সেন্টারও ধ্বংস হয়েছে বলে দাবি করেছে তারা।

বিপ্লবী গার্ড জর্ডানি ঘাঁটিতে হামলার মাধ্যমে নিজেদের অভিযান শেষ করার ঘোষণা দিয়েছে। তারা বলেছে, পাল্টা হামলা হিসেবে এই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের ২১টি অবকাঠামোকে টার্গেট করা হয়েছে। এরসঙ্গে মার্কিনিদের একটি এমকিউ-৯ ড্রোনও ভূপাতিতের দাবি করেছে তারা।

ইরানের সেনাবাহিনীর চৌকস এ ইউনিট বলেছে, যুক্তরাষ্ট্র পরবর্তীতে যদি কোনো আগ্রাসন চালায় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এজন্য তাদের সেনারা প্রস্তুত রয়েছে। আর যদি উত্তেজনা আরও বৃদ্ধি পায় তাহলে এর পুরো দায়ভার যুক্তরাষ্ট্রকে নিতে হবে বলেও সতর্ক করেছে বিপ্লবী গার্ড।

গত সোমবার হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ইরান এটি ভূপাতিত করেছে এমন দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দেন তারা এর জবাব দেবেন। এর কয়েক ঘণ্টা পরই ইরানের উপকূলীয় বিভিন্ন অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা যায়। সূত্র: আলজাজিরা

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়