মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
ব্যাংকিং খাতের মতো বীমা খাতেও অনিয়ম-লুটপাট হয়েছে: অর্থমন্ত্রী বাংলাদেশে প্রথমবারের মতো ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পরও সরকারি দায়িত্ব পালন করেন ইউএনও পার্শ্ববর্তী দেশ থেকে মাদক চাপিয়ে দেওয়া হচ্ছে, ড্রোনের মাধ্যমেও ইয়াবা ঢুকছে বাংলাদেশে ‘লেডি মীর জাফর’ উল্লেখ করে ফেসবুকে পোস্ট ডিএজির: হাইকোর্টে নালিশ রুমিন ফারহানার আমরা জনগণের ভোটে নির্বাচিত, আমাদের গলায় শক্তি বেশি: জি কে গউস শ্যামলীতে ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে: ববি হাজ্জাজ ১২ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে শুরু স্থানীয় সরকার নির্বাচন যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধর অর্ধগলিত নারীর লাশ উদ্ধার, প্রেমিকাকে দ্বিখণ্ডিত করেন প্রেমিক ও তার মা
Advertise with us

পাচার হয়ে যেতে পারতেন জেলে, হয়ে গেলেন বিশ্বকাপে আইভরিকোস্টের নায়ক

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৫ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পাচার হয়ে যেতে পারতেন জেলে, হয়ে গেলেন বিশ্বকাপে আইভরিকোস্টের নায়ক

পশ্চিম আফ্রিকা থেকে প্রতিবছর গড়ে ১৫ হাজার তরুণকে ফুটবলার বানানোর স্বপ্ন দেখিয়ে নিয়ে যাওয়া হয় ইউরোপে। ‘নিয়ে যাওয়া হয়’ বলার চেয়ে বোধ হয় ‘পাচার’ করা হয় শব্দটা বেশি জুতসই। এর মধ্যে অনেক তরুণ ইউরোপে গ্রেপ্তার হয়ে আবার ফেরত আসতে বাধ্য হন নিজ দেশে, এমনকি কারাগারে দীর্ঘ সময় যন্ত্রণাও পোহাতে হয় কাউকে।

আমাদ দিয়ালো হতে পারতেন তাঁদের মতো একজন। কিন্তু ফুটবলার হওয়া যাঁর নিয়তি, তাঁকে ঠেকায় কে? কে জানত, সেই দিয়ালোই ২০২৬ বিশ্বকাপে আইভরিকোস্টের হয়ে অন্তিম সময়ে ইকুয়েডরের বিপক্ষে করবেন জয়সূচক গোল!

‘ই’ গ্রুপের ইকুয়েডর-আইভরিকোস্টের ম্যাচটা ইনজুরি টাইমের দিকে এগোচ্ছিল। স্কোরবোর্ডে তখনো শূন্য-শূন্য। ঠিক তখনই বলটা এল আমাদ দিয়ালোর পায়ে। বক্সের ভেতর থেকে দারুণ এক মাপা শটে বল জড়িয়ে দেন জালে। আইভরিকোস্ট ম্যাচ জিতে নেয় ১–০ গোলে।

দিয়ালোর বেড়ে ওঠা কোনো ইউরোপীয় ফুটবল একাডেমিতে নয়। তাঁর শৈশব কেটেছে আবিদজানের আজিদাম এলাকায়, যেখানে প্রতিদিনের জীবনই ছিল একধরনের সংগ্রাম।

আজিদামকে অনেকেই আবিদজানের সবচেয়ে ব্যস্ত ও ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর একটি বলে থাকেন। লাখো মানুষের ভিড়, বিশাল বাজার আর জীবিকার জন্য প্রতিনিয়ত লড়াই। সেখানেই বড় হয়েছেন আমাদ।

স্থানীয় কোচ হামেদ মামাদু ত্রাওরে প্রথম দেখেছিলেন তাঁর প্রতিভা। তখন আমাদের বয়স মাত্র আট বা নয় বছর। স্কুলের ছুটির সময় আয়োজিত একটি প্রশিক্ষণ সেশনে অন্যদের চেয়ে আলাদা লেগেছিল ছেলেটিকে। শুধু পায়ের জাদুর জন্য নয়, খেলার বুদ্ধির জন্যও।

ত্রাওরের ক্লাব ‘লিডার ফুট’-এ যোগ দেওয়ার পর দ্রুতই সবার নজর কেড়ে নেন আমাদ। আইভরিকোস্টের হাজারো প্রতিভাবান কিশোরের মতো তাঁর সামনেও ছিল ছিল ইউরোপের হাতছানি। ২০১৫ সালে ইতালিতে চলেও যান দিয়ালো। কিন্তু পাঁচ বছর পর তাঁকে নিয়ে একটি অভিযোগ ওঠে।

২০২০ সালের গ্রীষ্মে ইউরোপীয় ফুটবলের সবচেয়ে আলোচিত মানব পাচার–সংক্রান্ত ঘটনাগুলোর একটির কেন্দ্রে চলে হামেদ মামাদু ত্রাওরের নাম। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) অভিযোগ—তিনি জাল কাগজপত্র তৈরি করে সিরি ‘আ’র দুই ফুটবলারকে অবৈধভাবে ইতালিতে ঢোকার সুযোগ করে দিয়েছিলেন।

সেই দুই খেলোয়াড়ের একজন আমাদ দিয়ালো, অন্যজন হামেদ জুনিয়র ত্রাওরে। এফআইজিসির শুনানির সময় আমাদ দিয়ালো আতালান্তায় নিজের প্রতিভার ঝলক দেখাতে শুরু করেছেন মাত্র। অন্যদিকে নিজেকে আমাদের ভাই বলে পরিচয় দেওয়া হামেদ জুনিয়র ত্রাওরে ইতিমধ্যে এম্পোলি ও সাসসুয়োলোর হয়ে সিরি ‘আ’তে প্রতিষ্ঠিত মিডফিল্ডার।

ইতালির প্রসিকিউটরদের দাবি অনুযায়ী, উত্তর ইতালির রেজ্জিও এমিলিয়া অঞ্চলে এই দুই ফুটবলারকে পাঁচজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি মিলে নিয়ে এসেছিলেন। হামেদ মামাদু ত্রাওরে নিজেকে তাঁদের বাবা হিসেবে পরিচয় দিয়েছিলেন আর তাঁর স্ত্রী মারিনা এদভিজ তেহের অভিনয় করেছিলেন তাঁদের মা হিসেবে।

প্রসিকিউটরদের ভাষ্যমতে, এটি ছিল একটি সুপরিকল্পিত এবং জটিল নেটওয়ার্ক, যেখানে পরিবারের আরও কয়েকজন সদস্য জড়িত ছিলেন। সব মিলিয়ে আমাদের জন্য পরিস্থিতিটা ছিল এমন, যেখান থেকে অনেক তরুণের পেশাদার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে।

কিন্তু আমাদ দমে যাননি। বোকা বারকো হয়ে আতালান্তার একাডেমি, সেখান থেকে ২০১৯ সালে সিরি ‘আ’তে অভিষেক। কয়েক মিনিট খেলেই গোল। ইতালিয়ান ফুটবলে নতুন এক বিস্ময়ের আবির্ভাব ঘটে।

এরপর পড়েন ম্যানচেস্টার ইউনাইটেডের নজরে।২০২১ সালে প্রায় ৩৭ মিলিয়ন পাউন্ড খরচ করে তাকে দলে ভিড়িয়েছিল ইংলিশ ক্লাবটি। তখন অনেকেই ভাবছিলেন, হয়তো আরেকজন ‘ওয়ান্ডারকিড’-এর গল্প শুরু হলো।কিন্তু বাস্তবতা ছিল কঠিন।ম্যানচেস্টারে এসে নিয়মিত খেলার সুযোগ পাননি। রেঞ্জার্সে ধারে গেছেন, পরে সান্ডারল্যান্ডেও।

অনেক তরুণ খেলোয়াড়ের মতো তাঁর ক্যারিয়ারও যেন মাঝপথে আটকে যেতে বসেছিল। কিন্তু এ সময়টাই তাঁকে বদলে দেয়। তিনি বুঝতে শেখেন প্রতিভা আর সাফল্য এক জিনিস নয়। শেষ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডে তিনি আবার সুযোগ পান। আইভরিকোস্টের হয়ে বিশ্বকাপ খেলার স্বপ্নও পূরণ হয়।আর বিশ্বকাপে আইভরিকোস্টের প্রথম ম্যাচে কী করেছেন, সে গল্পটা তো আপনি শুরুতেই জেনেছেন। বাকি গল্পটা তো আপনি জেনেই গেছেন!

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

এ বিভাগের আরও খবর

পুনঃপেনশন ও ভাতা বাস্তবায়নের দাবি গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্তদেরগ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পুনঃপেনশন ও বিভিন্ন ভাতা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী সমিতি। এ বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে হাইকোর্টের রায় অবিলম্বে বাস্তবায়নেরও দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা। শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডির একটি রেস্টুরেন্টে সমিতির নিউজ লেটার ‘গ্রামীণ অবসর’-এর ৮ম সংখ্যার প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এসব দাবি জানান। সমিতির সভাপতি কে এম শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সহ-সভাপতি মো. হাবিবুল ইসলাম সঞ্চালনা করেন। এতে উপদেষ্টা এ কে এম গোলাম মাওলা ও মহাসচিব মো. সিদ্দিকুর রহমান শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য দেন। বক্তারা বলেন, গ্রামীণ ব্যাংকের প্রায় ১৪ হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর পরিবার চরম দুর্দশার মধ্যে দিন কাটালেও তাদের ন্যায্য পাওনা পরিশোধ করা হচ্ছে না। পুনঃপেনশন ও বিভিন্ন ভাতা বাস্তবায়ন না করায় তারা গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষের উদাসীনতার তীব্র নিন্দা জানান। তারা বলেন, অবসরপ্রাপ্তদের দাবি আদায়ে গ্রামীণ ব্যাংকের সব অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে। গ্রামীণ ব্যাংকের টালবাহানা আর সহ্য করা হবে না। এ সময় পুনঃপেনশন ও ভাতাদি প্রদানে সরকারের হস্তক্ষেপ এবং সচেতন মহলের সহযোগিতা কামনা করেন তারা। অনুষ্ঠানে আবু নোমান মো. বজলুর রহমান, মো. হায়দার আলী, মো. আবুল খায়ের, আবদুর রশিদ খান, শরীফ মোহাম্মদ, জগদীশ ভঞ্জ, সৈয়দ মো. এনাম উল্লাহ, প্রদীপ্ত শাহীন ও সুভাশিষ ভৌমিকসহ সমিতির সদস্য ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা বক্তব্য দেন। এ ছাড়া নিউজ লেটার ‘গ্রামীণ অবসর’ নিয়মিত প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। তারা নিউজ লেটারটির মানসম্মত প্রকাশনা ও গুরুত্বপূর্ণ লেখাগুলোর প্রশংসা করেন।

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়