বুধবার ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
রামিসা হত্যার বিচার দ্রুত শেষের আশা, ‘ডলার’ সম্পর্কে তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা জনগোষ্ঠীর দীর্ঘমেয়াদি উপস্থিতি বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ মশা মারা শিখতে আমেরিকা নয়, সন্ধ্যার পর ডোবার পাশে দাঁড়াতে মেয়রকে পরামর্শ প্রধানমন্ত্রীর আদালতে এসে ন্যায়বিচার চাইলেন রামিসার বাবা ঈদ ঘিরে সরকারের সাফল্য তুলে ধরলেন মাহদী আমিন সড়ক দুর্ঘটনার হার না কমলেও ঈদযাত্রায় ছিল বিআরটিএর কঠোর মনিটরিং ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে ২২ কি‌লো‌মিটার এলাকায় থেমে থেমে যানজট গাজীপুরের দুই মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট জাতীয় সরকার প্রশ্নে বিএনপিকে ঘিরে মিত্রদের ‘অসন্তোষ’ মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন যারা
Advertise with us

প্রবাসী কার্ড হলে বিএমইটি কার্ড থাকবে না: মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০২ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রবাসী কার্ড হলে বিএমইটি কার্ড থাকবে না: মন্ত্রী

প্রবাসী কার্ড হলে বিএমটি কার্ড থাকবে না বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক-মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, “এত কার্ড দিয়ে কী করবে, একটা কার্ড দিয়ে সব ফ্যাসিলিটি যাতে এনজয় করা যায়— সেই লক্ষ্যে আমরা কাজ করছি।”

মঙ্গলবার (২ জুন) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এসময় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক, মন্ত্রণালয়ের সচিব মোখতার হোসেন উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয় জানায়, যারা প্রবাসে আছে— শুধু রেমিট্যান্স যোদ্ধা না এমনকি যারা ইউরোপে যারা আছে, ল্যাটিন আমেরিকায় আছে তারাও এখানে আবেদন করতে পারবেন।

মন্ত্রী বলেন, “ওই সিস্টেম থাকছে, কার্ডটি ক্রেডিট কার্ডের মতো কাজ করবে। একটা সেল থাকবে, সেলে আবেদন করবে যাচাই হবে, যাচাই করে যদি এটা যদি পাওয়ার যোগ্য হয়— সেই প্রবাসী কার্ড পাবে।”

মন্ত্রী আরও বলেন, “আমরা যে ফ্যাসিলিটি দেবো সেটা এখনও চূড়ান্ত করিনি। এখানে কারেন্সি সুবিধা, সহজে রেমিট্যান্স আনার ক্ষেত্রে কী ধরনের বেনিফিট হতে পারে, ব্যাংক পেমেন্টের গেটওয়েটা কীভাবে হবে— ডিজিটাল পরিচয়পত্র, এটার সঙ্গে ট্র্যাকিং থাকবে।”

তিনি বলেন, “প্রবাসী কার্ড দিয়ে ভূমি সংক্রান্ত সেবা নিয়ে আমরা কাজ করছি। তার জন্য আমরা এখনও ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলছি। কোনও প্রবাসীদের এই কার্ড দেখালে যাতে তাকে অগ্রাধিকার ভিত্তিতে ফ্যাসিলিটি দেওয়া হয় এবং হাসপাতালে গেলে অন্তত তার আলাদা একটা প্রায়োরিটি থাকে— এসব জায়গায় আমরা একটা পরিবর্তন আনতে চাচ্ছি।”

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়