রবিবার ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
অপশক্তি, ফ্যাসিস্ট ও পতিত শক্তিকে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্টমন্ত্রী বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা আজ জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে ৫৪৮ ছাত্রীর হাতে বাইসাইকেল দিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি কিশোরগঞ্জ-মহাখালী রুটে বাস চলাচল বন্ধ মানবতাবিরোধী অপরাধের ৭টি মামলায় ২৩ জনের মৃত্যুদণ্ড, ১১ জনকে যাবজ্জীবন অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার জাতীয় নারী শক্তির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
Advertise with us

যুক্তরাষ্ট্র-ইরানের ‘চুক্তি’, বন্ধ হচ্ছে যুদ্ধ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৫ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্র-ইরানের ‘চুক্তি’, বন্ধ হচ্ছে যুদ্ধ

দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ‘সমঝোতা চুক্তি’ চূড়ান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আনুষ্ঠানিকভাবে এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী ১৯ জুন সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর হবে। চুক্তির অংশ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী থেকে মার্কিন নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন, যা বিশ্ব অর্থনীতি ও জ্বালানি তেলের বাজারে বড় ধরনের স্বস্তি নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিটি সম্পূর্ণ হওয়ার ঘোষণা দিয়ে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। ওই বার্তায় তিনি হরমুজ প্রণালী টোল-মুক্তভাবে উন্মুক্ত করার এবং সেখানে থাকা যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়ার নির্দেশ দেওয়ার কথা উল্লেখ করেন।

ট্রাম্প স্পষ্ট করে লেখেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সাথে চুক্তিটি এখন সম্পন্ন হয়েছে। সবাইকে অভিনন্দন! আমি এই মুহূর্তে হরমুজ প্রণালী সম্পূর্ণ টোল-মুক্তভাবে উন্মুক্ত করার এবং একই সাথে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহারের পূর্ণ অনুমোদন দিচ্ছি। বিশ্বের সব জাহাজ, আপনাদের ইঞ্জিন চালু করুন। তেলের প্রবাহ শুরু হতে দিন!

পরে আরও একটি পোস্টে ট্রাম্প লেখেন, এই দুর্দান্ত চুক্তিটি পুরো অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিয়ে আসবে। অনেক প্রেসিডেন্ট ইরানের সাথে শান্তি স্থাপনের চেষ্টা করেছেন; তবে তারা আমার আগে সেটা করতে ব্যর্থ হয়েছেন। এই অঞ্চলের নেতারা প্রথমবারের মতো এমন একজন প্রেসিডেন্টকে পেয়েছেন, যিনি প্রকৃত শান্তি অর্জনে সাহায্য করতে পারেন। মাইন অপসারণের উদ্দেশ্যে শুক্রবার চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রণালীটি খুলে দেওয়ার ফলে এই অঞ্চল এবং সারা বিশ্বের জন্য আবারও দুই প্রান্ত দিয়েই তেলের প্রবাহ শুরু হবে।

ট্রাম্পের এই ঘোষণার আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সামাজিক মাধ্যমে লেখেন, আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে যুক্তরাষ্ট্র এবং ইসলামিক প্রজাতন্ত্র ইরানের মধ্যে শান্তি চুক্তি অর্জিত হয়েছে। উভয় পক্ষ সকল সম্মুখে, লেবানন সহ, সামরিক অভিযানের তাৎক্ষণিক এবং স্থায়ী বন্ধ ঘোষণা করেছে।

তবে ইরানি সংবাদ মাধ্যম মেহর নিউজ বলছে, শেহবাজ শরীফের মধ্যস্থতায় ট্রাম্প এই ‘শান্তি চুক্তি’ হয়েছে বলে দাবি করলেও ইরানের কর্মকর্তারা এখন পর্যন্ত এ নিয়ে স্পষ্ট বার্তা দেয়নি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়