রবিবার ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

আর্জেন্টিনাকে গুছিয়ে দিয়ে যাবেন মেসি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৬ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আর্জেন্টিনাকে গুছিয়ে দিয়ে যাবেন মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন লিওনেল মেসি। তাই বলে এখনই জাতীয় দলের জার্সি তুলে রাখছেন না। আর্জেন্টিনার সংবাদমাধ্যমের দাবি, ভবিষ্যৎ পরিকল্পনা কোচ লিওনেল স্কালোনিকে জানিয়েছেন তিনি। তবে যাওয়ার আগে আর্জেন্টিনা জাতীয় দলকে গুছিয়ে দিয়ে যেতে চান। স্কালোনি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনেরও তেমনি চাওয়া।

সদ্য সমাপ্ত বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিলেন মেসি। নিজে আটটি গোল করেছেন, চারটি গোল করিয়েছেন সতীর্থদের দিয়ে। এ ছাড়া গোলের ২৫-২৬টি সুযোগ তৈরি করেছেন। অনেকটা তার একক নৈপুণ্যেই এবারও ফাইনালে যায় আর্জেন্টিনা। তাকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন স্পেনের মিডফিল্ডার রদ্রিকে গোল্ডেন বল দেওয়া হয়েছে, যার কোনো গোল বা অ্যাসিস্ট নেই। আর এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

ফর্মে থাকা ৩৯ বছরের মেসি কী আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাবেন? বিশ্বকাপ শেষে ফুটবল দুনিয়ায় চর্চিত প্রশ্নগুলোর একটি এটি। যদিও মেসি এ ব্যাপারে মুখ খোলেননি। তবে আর্জেন্টিনার গণমাধ্যম জানিয়েছে, এখনই অবসর নিচ্ছেন না মেসি। দেশের স্বার্থে আরও কয়েক মাস জাতীয় দলে খেলবেন তিনি। জাতীয় দলের কোচ স্কালোনির সঙ্গে পরামর্শ করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগামী বিশ্বকাপের জন্য অতি দ্রুতই জাতীয় দল পুনর্গঠনে হাত দেবেন কোচ স্কালোনি। আর্জেন্টিনা জাতীয় দলের বেশ কজন খেলোয়াড়ের বয়স ৩৫ পেরিয়ে গেছে বা কাছাকাছি। স্বভাবতই স্কালোনির আগামী বিশ্বকাপের পরিকল্পনায় তারা থাকবেন না। তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়া হবে। এই তরুণদের আন্তর্জাতিক ফুটবলের সঙ্গে মানিয়ে নেওয়ার যথেষ্ট সময়ও দিতে চান কোচ। জাতীয় দলের এই পরিবর্তনের সময় কোচের পাশে থাকতে চান মেসি। নতুন দল ঠিকঠাক মতো তৈরি হওয়ার আগ পর্যন্ত এই তরুণ ফুটবলারদের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন মেসি। নিজের অভিজ্ঞতা দিয়ে তরুণদের সহায়তা করতে চান তিনি। নতুন এই দলটা দাঁড়িয়ে গেলেই পাকাপাকিভাবে জাতীয় দলকে বিদায় জানাবেন মেসি।

তবে এই পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে নিজেকে খুব বেশি দিন জড়িত রাখতে চান না ইতিহাসের অন্যতম সেরা এ ফুটবলার। তাই আগামী কয়েক মাসের মধ্যে দল গোছানোর কাজটা করে দিয়ে যেতে চান তিনি। আগামী বিশ্বকাপ তিনি যে খেলবেন না, সেটা কোচের পাশাপাশি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) কর্তাদেরও জানিয়ে দিয়েছেন মেসি, তাকে ছাড়া পরিকল্পনা করতে বলেছেন।

এএফএ সূত্রের খবর, মেসি অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত নিলে তার জন্য জমকালো বিদায়ী ম্যাচের আয়োজন করা হবে। দেশের মাটিতেই শেষবার আকাশি-সাদা জার্সি পরে নামবেন মেসি। কোচের মতো এএফএ কর্তারাও অবসর নিয়ে মেসির ওপর কোনো রকম চাপ সৃষ্টি করতে চান না। মেসি নিজে জানালে তবেই বিদায়ী ম্যাচের ব্যবস্থা করবেন তারা। ইন্টার মায়ামির এ ফুটবলার বিশ্বকাপ শেষে এখন পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়