শুক্রবার ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বন্যার কারণে বন্ধ হয়ে গেছে বাংলাদেশের নেপাল থেকে বিদ্যুৎ সরবরাহ হুইল চেয়ারে করে অধিবেশনে মির্জা আব্বাস, স্বাগতম জানিয়েছেন স্পিকার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দুদকের চিঠি আসিফ মাহমুদসহ ৪ জনের তথ্য চেয়ে বীমা খাতে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করলো আইডিআরএ হয়রানি ও মিথ্যা মামলা বন্ধের ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ রাষ্ট্রপতির ঝিনাইদহে সাড়ে তিন লাখ টাকার অবৈধ ভারতীয় ওষুধসহ দম্পতি গ্রেপ্তার রাষ্ট্রীয় তেল শোধনাগার প্রকল্পে ১ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করছে আইএসডিবি মির্জা আব্বাস প্রথমবারের মতো জাতীয় সংসদে নিজ অফিসে ২০২৭ সালে ৮ থেকে ১৭ জানুয়ারি দুই পর্বে বিশ্ব ইজতেমা: স্বরাষ্ট্রমন্ত্রী কওমি-হিফজ শিক্ষার সঙ্গে সরকারের যে কমিটমেন্ট ছিল, তা রাখা হয়নি: জামায়াত আমির
Advertise with us

কুষ্টিয়া কারাগারে ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৮ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুষ্টিয়া কারাগারে ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

কারাগার সূত্রে জানা গেছে, নিহত আরিফুল ইসলাম (২৮) ২০১৯ সাল থেকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হিসেবে কুষ্টিয়া জেলা কারাগারে বন্দি ছিলেন। সে কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের রাজীনাথপুর গ্রামের আব্দুল করিমের ছেলে।

কুষ্টিয়া জেলা কারাগারে ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে কারাগারের ভেতরে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

কারাগার সূত্রে জানা গেছে, নিহত আরিফুল ইসলাম (২৮) ২০১৯ সাল থেকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হিসেবে কুষ্টিয়া জেলা কারাগারে বন্দি ছিলেন। সে কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের রাজীনাথপুর গ্রামের আব্দুল করিমের ছেলে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে আরিফুল বুকে ব্যথার কথা জানালে তাৎক্ষণিকভাবে তাকে কারাগার থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. ইকবাল হাসান জানান হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার শরিফুল আলম বলেন, ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়