
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৬ জুলাই ২০২৬ | প্রিন্ট | ৪ বার পঠিত | পড়ুন মিনিটে

অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের প্রথম কার্যদিবসেই ব্যস্ত কর্মসূচি পালন করেছেন হাফিজ উদ্দিন আহমদ। মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর তিনি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
রোববার (২৬ জুলাই) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
সকাল ১১টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে রাজধানীতে ফিরে দুপুর সাড়ে ১২টার দিকে শেরেবাংলা নগরে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অস্থায়ী রাষ্ট্রপতি।
এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন উপস্থিত ছিলেন। সমাধিস্থলে কিছু সময় নীরবতা পালন ও দোয়া-মোনাজাতে অংশ নেন তারা।
দেশের অন্যতম রাজনৈতিক নেতৃত্বের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে হাফিজ উদ্দিন আহমদ তার আনুষ্ঠানিক কর্মসূচি শুরু করেন। তার এ কর্মসূচিকে রাষ্ট্রীয় ও রাজনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ সূচনা হিসেবে দেখা হচ্ছে।
