রবিবার ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের নিয়মিত চোখ পরীক্ষার তাগিদ পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে একযোগে বদলি বিএনপি সব সময় জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী: মীর শাহে আলম প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটের যান্ত্রিক ত্রুটির ঘটনায় তদন্তে কমিটি গঠন রোববার ১২ ঘণ্টার জন্য অবরোধ শিথিল করেছে অবরোধকারীরা এক বা দুই বিষয়ে অকৃতকার্য, তাদের পরীক্ষা নেওয়া হবে ১ মাসের মধ্যে তাহসিফের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের, বন্ধু দ্বীপকে গ্রেপ্তার ভারত থেকে আমদানি করা চালে ক্যানসার সৃষ্টিকারী আফলাটক্সিনের উপস্থিতি শনাক্ত প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১ লাখ এতিম শিক্ষার্থীকে সহায়তা দেওয়া হবে পরীক্ষার খাতা মূল্যায়ন শতভাগ নির্মোহভাবে করা হয়েছে: মাহদী আমিন
Advertise with us

পদ্মায় ধরা পড়লো ৪০ কেজির কাতলা, বিক্রি হলো ৪৬ হাজার টাকায়

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১২ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পদ্মায় ধরা পড়লো ৪০ কেজির কাতলা, বিক্রি হলো ৪৬ হাজার টাকায়

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে এক মণ ওজনের কাতলা মাছ। পরে মাছটি ৪৬ হাজার টাকায় বিক্রি করা হয়। শনিবার (১১ই জুলাই) বিকেল ৫টার দিকে পদ্মা নদীর রায়টা পাথরঘাট এলাকায় মাছটি ধরা পড়ে।

জানা গেছে, শনিবার বিকেলে স্থানীয় জেলে মুরাদ প্রতিদিনের মতো মাছ শিকারের উদ্দেশ্যে কয়েকজন জেলে নিয়ে পদ্মা নদীতে বেড়জাল ফেলেন। কয়েক ঘণ্টা জাল ফেলার পর বিকেল পাঁচটার দিকে জেলেরা জালে বড় একটা কিছুর অস্তিত্ব লক্ষ্য করেন। এক পর্যায়ে জাল কিনারায় উঠলে তারা দেখতে পান বিশালাকার কাতলা মাছ। জেলেরা জানান, এত বড় মাছ এর আগে তাদের জালে কখনো ওঠেনি।

তারা জানান, কাতলা মাছটির ওজন ৪০ কেজি। প্রতি কেজি এক হাজার ১৫০ টাকা দরে মাছটির মোট দাম হয়েছে ৪৬ হাজার টাকা। ভেড়ামারার বাসিন্দা রিপন আলীসহ কয়েকজন বন্ধু মিলে মাছটি কিনে ভাগ করে নেন। মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করে। অধিকাংশই জানান, তাদের জীবদ্দশায় এত বড় মাছ এর আগে কখনো দেখেননি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়