বৃহস্পতিবার ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বজ্রপাত থেকে বিদ্যুৎমন্ত্রী টুকুর বাসায় অগ্নিকাণ্ড টেকনাফে পাচারের সময় প্রায় ৪২ কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার করে বিজিবি আওয়ামী লীগের দাফন হয়েছে ভারতে, এই চ্যাপ্টার ক্লোজ: সারজিস আলম ডিজিটাল পদ্ধতিতে বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার নির্দেশ গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির অন্তর্বর্তী সরকারের প্রকাশিত শ্বেতপত্রের আদলেই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী চট্টগ্রাম হাটহাজারী ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় দুইজন সেনাসদস্য নিহত ফেনী সীমান্তে বিশেষ অভিযানে ৩৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বিজিবি ভেনিসে হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছেন বাঁধন
Advertise with us

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে হাইকমিশনের সঙ্গে কাজ করবে ভারত

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৫ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে হাইকমিশনের সঙ্গে কাজ করবে ভারত

ভারতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে নতুন নিয়োগ পাওয়া দুই কর্মকর্তাকে ঘিরে ওঠা প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে তারা বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে কাজ করতে আগ্রহী।

শুক্রবার (২৪ জুলাই) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, ভারতে বাংলাদেশের হাইকমিশনে নতুন নিয়োগ পাওয়া দুই প্রেস কর্মকর্তা অতীতে ভারতবিরোধী ও বিতর্কিত পোস্ট দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে ভারতের কোনো প্রতিক্রিয়া আছে কি না।

জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ‘আমরা দেখেছি যে নতুন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। আমাদের বিষয়টি জানানো হয়েছে এবং আমরা আমাদের সম্পর্ককে এগিয়ে নিতে এখানকার বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।

সংবাদ সম্মেলনে ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের আসন্ন ঢাকা সফর নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত কি না এবং সফরের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে জয়সোয়াল বলেন, এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।

এ সময় আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমন্ত্রণ জানিয়েছেন কি না-এমন প্রশ্নও করা হয়। জবাবে রণধীর জয়সোয়াল বলেন, এ বিষয়ে তিনি পরে কথা বলবেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়