রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
সরকার লংমার্চে বাধা দেয়ার চেষ্টা করলে, ছয় দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম আনোয়ারায় র‌্যাবের অভিযানে মিলল কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার ২ কূটনৈতিক-দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রেখে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেয়া হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় জোটের লংমার্চ আজ রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণা দেশের বিভিন্ন জেলা এবং মহানগরে ২২টি ‘মাদক ট্রাইব্যুনাল গঠন করলো সরকার বিদায় বেলায় আরো একবার আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে! ট্রানজিট ভিসা প্রত্যাশীদের সতর্ক থাকার আহ্বান জানান, ভারতীয় হাইকমিশন রাজপথে না নেমে, গ্যাস-বিদ্যুৎ সমস্যা সমাধানে পার্লামেন্টে পরামর্শ দেন: রিজভী প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করার প্রত্যয় স্বাস্থ্যমন্ত্রীর
Advertise with us

স্পেন যখন মাঠের বাইরে, আর্জেন্টিনা তখন মাঠে ঘাম ঝরিয়ে প্রস্তুতিতে মশগুল

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৯ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

স্পেন যখন মাঠের বাইরে, আর্জেন্টিনা তখন মাঠে ঘাম ঝরিয়ে প্রস্তুতিতে মশগুল

নিউজার্সির আকাশ সকাল থেকেই গুমোট, থেমে থেমে হচ্ছিল জোরালো বৃষ্টি আর বজ্রপাত। স্থানীয় উবার চালক মরক্কোর আব্দেল ঘানির মতে, বছরের এই সময়ে এমন বৈরী আবহাওয়া এখানে অনেকটাই স্বাভাবিক। তবে প্রকৃতির এই চোখ রাঙানি দমাতে পারেনি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। বৈরী আবহাওয়ার কারণে চিরপ্রতিদ্বন্দ্বী স্পেন যখন তাদের মাঠের অনুশীলন পুরোপুরি বাতিল করতে বাধ্য হয়েছে, সেখানে কৌশলী ও ধৈর্যশীল অবস্থানে থেকে ঠিকই মাঠের প্রস্তুতি সেরে নিয়েছে আলবিসেলেস্তেরা।

বৃষ্টি মাথায় নিয়ে মরিসটাউনের রেড বুলস পারফরম্যান্স সেন্টারে আর্জেন্টিনা দল নির্দিষ্ট সময়ে পৌঁছালেও আবহাওয়া খারাপ থাকায় তখন মাঠে নামেনি। ‘যুক্তরাষ্ট্রের ঝড় সুরক্ষা প্রোটোকল’ অনুসরণ করে স্পেন যখন আনুষ্ঠানিকভাবে তাদের অনুশীলন বাতিলের ঘোষণা দেয়, তখন আর্জেন্টিনার মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কালোনি তাড়াহুড়ো না করে আবহাওয়া কিছুটা ভালো হওয়ার জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নেন। শেষ পর্যন্ত বৃষ্টি থামলে নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে হলেও মাঠে নেমে স্পেনের বিপক্ষে ফাইনালের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করে লিওনেল মেসির দল। মাঠের অনুশীলনের এই সুযোগ পাওয়ায় ফাইনালের আগে মানসিকভাবে স্পেনের চেয়ে কিছুটা সুবিধাজনক অবস্থানে রইলো আর্জেন্টিনা।

শুক্রবার ক্লোজ ডোর অনুশীলন হলেও, আজকের (শনিবার) সেশনটি ছিল ভিন্ন। প্রথা অনুযায়ী প্রথম ১৫ মিনিট সাংবাদিকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছিল। তবে মাঠে নামার আগে খেলোয়াড়রা প্রথমে জিমে গিয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে ঘাম ঝরিয়েছেন।

অনুশীলন সেশন চলাকালীন আর্জেন্টিনার শুরুর একাদশ নিয়ে বড় কিছু ইঙ্গিত মিলেছে। মাঠের রণকৌশল সাজানোর প্রথা অনুযায়ী কোচ স্ক্যালোনি খেলোয়াড়দের হাতে ১৩টি অনুশীলনের ভেস্ট (জার্সির ওপর পরিধানযোগ্য পোশাক) তুলে দেন। সংবাদমাধ্যমের দাবি, এবার ভেস্ট বিতরণে বড় একটি ব্যতিক্রম দেখা গেছে। কোচ এবার নাহুয়েল মোলিনার পরিবর্তে গঞ্জালো মন্তিয়েলকে ভেস্ট দিয়েছেন, যা ফাইনালের শুরুর একাদশে মন্তিয়েলের থাকার জোরালো ইঙ্গিত দিচ্ছে— যদিও বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়।

এছাড়া সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খেলা গত ম্যাচের ১০ জন শুরুর খেলোয়াড়কে ভেস্ট দেওয়ার পাশাপাশি স্কালোনি ভেস্ট দিয়েছেন জিওভানি লো সেলসো এবং রদ্রিগো ডি পলকেও। ফলে তারা দুজনও ফাইনালের একাদশে অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। ইন্টার মায়ামির মিডফিল্ডার ডি পল একাদশে জায়গার জন্য জুলিয়ানো সিমিওনের সঙ্গে প্রতিযোগিতায় নামবেন। অপরদিকে রিয়াল বেতিসের মিডফিল্ডার লো সেলসো আজ লিয়েন্দ্রো পারেদিসের স্থলাভিষিক্ত হতে পারেন; কারণ একটাই— পারেদিস বর্তমানে শারীরিক দিক থেকে শতভাগ ফিট নন।

শনিবারের অনুশীলন সফলভাবে শেষ করতে পারলেও, এর আগে শুক্রবারের অনুশীলনের অদ্ভুত সময়সূচী নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন বিশ্বজয়ী কোচ স্কালোনি। তিনি বলেছিলেন, “আজ (শুক্রবার) তারা আমাদের এমন একটি সময়ে অনুশীলন করতে বাধ্য করেছে যা আমরা একদমই চাইনি। সংবাদ সম্মেলন এবং বাকি সব আনুষ্ঠানিকতা মিলিয়ে আমাদের খুব অদ্ভুত ও দ্রুত একটি অনুশীলন সেশন শেষ করতে হয়েছে, যেখানে আমরা নতুন কোনও কৌশল পরখ করার সুযোগই পাইনি।”

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়