বুধবার ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
সত্য ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির ঈশ্বরদীতে পূজা দেখে ফেরার পথে নারীসহ ৬ জনের টাকা-স্বর্ণালংকার আজ বিজয়া দশমী, বিদায়ের সুর বাজছে শারদীয় দুর্গোৎসব তিন বিভাগের পূজা মণ্ডপ পরিদর্শন শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী দেশের ১৩ জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক পদে ১৩ কর্মকর্তার বদলি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্টোর বিল্ডিংয়ে আগুন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সংশোধন হতে হবে: স্পিকার নাটোরে সড়ক দুর্ঘটনায় ৮ জনের পরিচয় শনাক্ত, তদন্ত কমিটি গঠন প্রতিমন্ত্রীর প্রকাশ্যে অস্ত্র বহন করা ঠিক নয়,  তবে কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থপাচার মামলায় এক দিনের রিমান্ডে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি
Advertise with us

১০ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১২ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

১০ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্টিনেজের অতিরিক্ত সময়ের গোলে সুইজারল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে নির্ধারিত সময়ে ১-১ সমতায় থাকা ম্যাচে ১০ জনের সুইজারল্যান্ডকে শেষ পর্যন্ত হার মানায় লিওনেল মেসির দল।

কানসাস সিটির ম্যাচে শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিল আর্জেন্টিনা। যদিও বল দখলে কিছুটা এগিয়ে ছিল সুইজারল্যান্ড, কিন্তু সুসংগঠিত আর্জেন্টাইন রক্ষণ ভাঙতে পারেনি তারা। উল্টো ম্যাচের ১০ মিনিটেই নিজেদের ভুলের খেসারত দিতে হয় সুইসদের। বল হারানোর পর পাওয়া কর্নার থেকে লিওনেল মেসির বাড়ানো বলে হেডে জাল খুঁজে নেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। সেটিই ছিল প্রথমার্ধের একমাত্র গোল।

বিরতির পর ঘুরে দাঁড়ায় সুইজারল্যান্ড। প্রথমার্ধেই তাদের সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড়দের একজন ছিলেন ডান এনদোয়ে। ৬৭ মিনিটে রদ্রিগেজের সঙ্গে দারুণ ওয়ান-টু পাস খেলে বাইলাইন ঘেঁষে বক্সে ঢুকে ডান পায়ের নিখুঁত শটে এমিলিয়ানো মার্টিনেজকে পরাস্ত করেন তিনি। তাতে ১-১ সমতায় ফেরে সুইসরা।

তবে সমতা ফেরানোর পাঁচ মিনিট পরই বড় ধাক্কা খায় সুইজারল্যান্ড। ৭২ মিনিটে প্রথমে ব্রিল এমবোলোর ওপর ফাউলের অভিযোগে লিয়ান্দ্রো পারেদেসের বিরুদ্ধে বাঁশি বাজান রেফারি। কিন্তু ভিএআরে দেখা যায়, এমবোলো ফাউলের অভিনয় করেছেন। সিদ্ধান্ত বদলে এমবোলোকেই দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয়। ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সুইস এই ফরোয়ার্ডকে। মাঠ ছাড়ার সময় কান্নায় ভেঙে পড়েন এমবোলো। রেফারির সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারছিলেন না তিনি।

একজন বেশি নিয়ে খেলেও নির্ধারিত সময়ে আর গোল পায়নি আর্জেন্টিনা। তবে এমবোলোর লাল কার্ডের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দখলে রাখে তারা। নির্ধারিত সময়ে ১-১ সমতা পর অতিরিক্ত সময়ে দীর্ঘক্ষণ সুইস রক্ষণ ভাঙতে না পারলেও শেষ পর্যন্ত হুলিয়ান আলভারেসের ব্যক্তিগত নৈপুণ্যে আসে কাঙ্ক্ষিত গোল।

১১২ মিনিটে আসে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া মুহূর্ত। থমাস লোপেসের পাস পেয়ে বাম দিক থেকে পেনাল্টি বক্সে ঢুকে ডান পায়ের অসাধারণ বাঁকানো শটে বল জালে জড়ান হুলিয়ান আলভারেস। চোখজুড়ানো সেই গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

গোল হজমের পর সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় সুইজারল্যান্ড। তবে সেই সুযোগে পাল্টা আক্রমণে আরেকটি গোল করে আর্জেন্টিনা। লাউতারো মার্টিনেজের গোলে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখলো লিওনেল মেসির দল। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ১৯৬৬ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়