সোমবার ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বাসার ছাদে বৃষ্টিতে ভিজতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল যুবকের, ভাতিজি আহত জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না,বিএনপি যেন সেই স্বপ্ন না দেখে: সারজিস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম স্থগিত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে ৫ জন নিহত আসিফ মাহমুদ এর ভোটার এলাকা পরিবর্তন রাজধানীর সড়কে অননুমোদিত ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ১১ হাজার ৪৯৫টি শূন্য পদে চিকিৎসক নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী জাপানের বেশ কয়েকটি স্থানে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা, নিহত ১ শ্রেণিকক্ষে ঝাঁঝালো গন্ধে অজ্ঞান হয়ে পড়া, ১৫ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি সরকারি চাকরিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর উদ্যোগ
Advertise with us

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশ ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৪ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশ ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে আটজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৪ জুলাই) ভোর ৫টা ১০ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীন প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডি এলাকার জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫২/১-এস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবির বাধায় ওই ব্যক্তিরা নদীপথে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যান।

বিজিবি জানায়, ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা নদীপথে সাঁতার কেটে আটজন অজ্ঞাতনামা ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তাদের মধ্যে দুজন পুরুষ, চারজন নারী এবং দুজন ট্রান্সজেন্ডার ছিলেন।

বিজিবি আরও জানায়, বিজিবির টহল দল ঘটনাটি তাৎক্ষণিকভাবে শনাক্ত করে দ্রুত সীমান্তে অবস্থান নেয় এবং ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। বিজিবির কঠোর অবস্থানের মুখে তারা নদীপথেই পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন। এতে বিএসএফের পুশইনের প্রচেষ্টা ব্যর্থ হয়।

কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, ‘সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্ত এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বিজিবি পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।’

উল্লেখ্য, চলতি বছরে কুষ্টিয়া-৪৭ বিজিবির দায়িত্বপূর্ণ দৌলতপুর সীমান্ত দিয়ে বিএসএফ একাধিকবার বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায়। এর মধ্যে ১২ জুন নারী-শিশুসহ ১২ জন, একই রাতে বিলগাতুয়া ও জয়পুর সীমান্ত দিয়ে আরও ১২ জন, ১৪ জুন চল্লিশপাড়া সীমান্ত দিয়ে একজন এবং সর্বশেষ ২৫ জুন মুন্সিগঞ্জ ঘাট সীমান্ত দিয়ে একজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তবে প্রতিটি ঘটনায় বিজিবির সতর্ক অবস্থান এবং কোথাও কোথাও স্থানীয় জনগণের সহযোগিতায় সব পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়