বৃহস্পতিবার ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব বিএফআইইউর দেশে প্রায় ৪০ লাখ ব্যবসা প্রতিষ্ঠানে চালু হয়েছে বাংলা কিউআর স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুলের বাদীপক্ষের সঙ্গে আপস-মীমাংসা রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ বৃদ্ধির জন্য চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির প্রথমবারের মতো ত্রৈমাসিক ভিত্তিক মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক ফুটপাত উচ্ছেদ অভিযানে হামলা চালিয়েছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক চাহিদা অনুযায়ী দেশে আসছে ১৯ কার্গো এলএনজি মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দুই দেশের প্রধানমন্ত্রী একসঙ্গে বসলে সব সমস্যারই সমাধান সম্ভব: ত্রিবেদী আজ ৩০ সেপ্টেম্বর, জাতীয় কন্যাশিশু দিবস
Advertise with us

অস্ট্রেলিয়ায় ইতিহাস লিখতে মোট ৫৭ রান দরকার নাজমুল হোসেন শান্তদের

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৬ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অস্ট্রেলিয়ায় ইতিহাস লিখতে মোট ৫৭ রান দরকার নাজমুল হোসেন শান্তদের

ডারউইন টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম জয়, সেই ইতিহাস লিখতে মোট ৫৭ রান দরকার নাজমুল হোসেন শান্তদের।

ডারউইনে আজ টেস্টের চতুর্থ দিনে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ২৮৪ রানে আটকে দিয়েছে বাংলাদেশ। এতে জয়ের জন্য শান্তদের লক্ষ্য দাঁড়িয়েছে ৫৭।

ডারউইনে অবশ্য শুরু থেকেই দাপট দেখাচ্ছে বাংলাদেশ। একবারের জন্যও মনে হয়নি, বাংলাদেশ এ ম্যাচটি হারতে পারে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করে ৪২৬ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। এতে প্রথম ইনিংসে শান্তদের লিড ছিল ২২৮ রানের।

ঘরের মাঠে প্রথম ইনিংসে এত বেশি রানে পিছিয়ে থেকে কখনো জিততে পারেনি অস্ট্রেলিয়া। পরিসংখ্যান যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে, এমন অবস্থায় ৪ উইকেটে ১৬১ রানে তৃতীয় দিন শেষ করে অজিরা। বাংলাদেশ তখনো ৬৭ রানে এগিয়ে। তাতে ইনিংস ব্যবধানে হারের শঙ্কাই জেগেছিল অস্ট্রেলিয়ার।

তবে আজ চতুর্থ দিনের সকালে একপ্রান্তে ঢাল হয়ে দাঁড়ান ক্যামেরন গ্রিন। সকালে মেহেদী হাসান মিরাজ অ্যালেক্স ক্যারি (৩০), বো ওয়েবস্টার (৫) ও প্যাট কামিন্সের (৮) উইকেট তুলে নিলেও অন্য প্রান্তে লড়াই চালিয়ে যান গ্রিন। এতে সকালের সেশনেই নিশ্চিত হয়, অস্ট্রেলিয়া ইনিংস ব্যবধানে হারছে না। গ্রিনের কল্যাণে ১৫ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে যায় অস্ট্রেলিয়া।

দ্বিতীয় সেশনের শুরুতে মিচেল স্টার্ককে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার রান তখন ৮ উইকেটে ২৫০, আর লিড ২২ রানের। অস্ট্রেলিয়ার হাতে ২ উইকেট থাকলেও বাংলাদেশের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ান গ্রিন। কোনোভাবেই যেন গ্রিনকে ফেরাতে পারছিল না বাংলাদেশ।

অবশেষে দিনের ৪০তম ওভারের ৫ম বলে হাসান মাহমুদের দারুণ এক ডেলিভারিতে পরাস্ত হন গ্রিন। অবশ্য আউট হওয়ার আগে গ্রিন তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে ২৭৮ রানে রেখে গ্রিন যখন বিদায় নেন, তখন তাঁর নামের পাশে ২০১ বলে ৪ চার ও ১ ছক্কায় ১০১ রান।

গ্রিন বিদায়ের পর স্কোরবোর্ডে আর মাত্র ৬ রান যোগ করতে পেরেছে অস্ট্রেলিয়া। নাথান লায়নকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলে অস্ট্রেলিয়াকে অলআউট করেন মিরাজ। একই সঙ্গে টেস্ট ক্যারিয়ারে ১৫তম বারের মতো ইনিংসে ৫ উইকেট হলো মিরাজের। এছাড়া হাসান মাহমুদ ৩টি এবং তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ একটি করে উইকেট নিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়