মঙ্গলবার ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
চট্টগ্রাম ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেলো পুলিশ সদস্যের বান্দরবানের থানচিতে জিপ উল্টে ২ পর্যটক নিহত পালিয়ে যায়নি আসামি পিচ্চি রাজা, পালানোর নাটক সাজায় পুলিশ বিশ্ব শিক্ষক দিবসে ১০১ জন শিক্ষককে জাতীয় সম্মাননা দিয়েছে প্রধানমন্ত্রী ৪ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ অটোরিকশার চালকদের গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার চেষ্টা বা ইচ্ছা কোনটাই সরকারের নেই: তথ্য মন্ত্রী ঢাকা মেডিকেলের বাথরুম থেকে অজ্ঞাত নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার সরকার নতুন দাম নির্ধারণ করে দিলেও গ্যাসের সংকট কমেনি বাজারে আজ বিশ্ব শিক্ষক দিবস,মানোন্নয়ন ও মর্যাদা নিশ্চিতের তাগিদ বিশ্লেষকদের ইনুর ১০ বছরের কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ডের আপিল করেছে প্রসিকিউশন
Advertise with us

ইসলাম গ্রহণের খবর অস্বীকার করলেন ব্রাজিলিয়ান তারকা রবার্তো কার্লোস

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইসলাম গ্রহণের খবর অস্বীকার করলেন ব্রাজিলিয়ান তারকা রবার্তো কার্লোস

মরোক্কান বংশোদ্ভূত সুহাইলা আল-তাহিরির সাথে বিয়ের পর ইসলাম ধর্ম গ্রহণের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে উড়িয়ে দিয়েছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ও রিয়াল মাদ্রিদ কিংবদন্তি রবার্তো কার্লোস।

সম্প্রতি তুর্কি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, ৫৩ বছর বয়সী কার্লোস প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের প্রভাবশালী আলেম শায়খ জিহাদ হামাদার সাথে সাক্ষাৎ করে শাহাদাহ পাঠের মাধ্যমে ইসলাম গ্রহণ করেছেন।

তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির সংসদ সদস্য আলী শাহিন সামাজিক মাধ্যম এক্স-এ সাও পাওলোর একটি মুসলিম যুব সংস্থার বরাত দিয়ে এই দাবি প্রকাশ করলে বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

অবশেষে এই গুঞ্জন নিয়ে নীরবতা ভেঙে সৌদি পত্রিকা ওকাজ কে দেওয়া এক সাক্ষাৎকারে রবার্তো কার্লোস বলেন, ইসলাম ধর্মের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। আমার স্ত্রীকে নিয়মিত নামাজ আদায় করতে দেখা এক অসাধারণ অনুভূতি। তবে আমার ইসলাম ধর্ম গ্রহণের যে খবর ছড়িয়েছে, তা পুরোপুরি ভিত্তিহীন ও অসত্য।

বিয়ের অনুষ্ঠান ঘিরে ভুল বোঝাবুঝির বিষয়ে ব্যাখ্যা দিয়ে তিনি আরও যোগ করেন, আমাদের বিয়ের উদযাপন একাধিক রীতিতে সম্পন্ন হয়েছে। আমার পরিবারের সদস্যরা ক্যাথলিক খ্রিস্টান হওয়ায় তাদের ধর্মীয় অনুভূতি ও বিশ্বাস অনুযায়ী একটি অনুষ্ঠান করা হয়েছিল। পাশাপাশি আমার স্ত্রী ও তার মুসলিম বন্ধুদের বিশ্বাসের প্রতি সম্মান জানিয়ে আরেকটি পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়