সোমবার ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
চলচ্চিত্রকে আরও উন্নত করার নির্দেশ প্রধানমন্ত্রীর: তথ্য প্রতিমন্ত্রী পদত্যাগ করা মিষ্টির আসনে উপনির্বাচন হবে ১২ নভেম্বর শান্তিপূর্ণ সমাবেশ করতে দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির সরকারি নির্দেশনায় সাজেক পর্যটনকেন্দ্র ছাড়ছেন পর্যটকেরা দুর্গাপূজাকে ঘিরে ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার বিধবা কার্ড দেওয়া হলেও এমপির বউ সবার আগে পাবে: হাসনাত ধর্ম নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার নিশ্চিতের চেষ্টা করছি: প্রধানমন্ত্রী ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষিকা নিহত সৌদি আরবের পাশে থাকবে ঢাকা জানিয়েছেন শামা ওবায়েদ
Advertise with us

গ্রিসের ক্রিট দ্বীপে বাংলাদেশিসহ ৭৯ জন অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৬ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গ্রিসের ক্রিট দ্বীপে বাংলাদেশিসহ ৭৯ জন অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে ২টি নৌকা থেকে বাংলাদেশিসহ ৭৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। মঙ্গলবার দক্ষিণ ক্রিটের কালিলিমেনেস বন্দরের কাছাকাছি সমুদ্র থেকে তাদের উদ্ধার করা হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের ড্রোন সমুদ্রে নৌকা ২টির অবস্থান শনাক্ত করার পর উদ্ধার অভিযান শুরু হয়।

কোস্টগার্ডের এক কর্মকর্তা জানান, উদ্ধারকৃতদের মধ্যে ২ জন নারী ও ২ শিশু রয়েছে। তাদের মধ্যে ২ বাংলাদেশি নাগরিকের পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত সুদানের নাগরিকও ছিলেন।

সাম্প্রতিক সময়ে ভূমধ্যসাগরের এই পথ গ্রিসে প্রবেশের ক্ষেত্রে অভিবাসনপ্রত্যাশীদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে ক্রিট ও গাভদোস দ্বীপে লিবিয়া উপকূল থেকে নৌকায় করে মানুষের আগমন বেড়েছে। লিবিয়ার উপকূল থেকে গাভদোসের দূরত্ব প্রায় ৩২০ কিলোমিটার।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়