শুক্রবার ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
গোপালগঞ্জে ৯৭ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ, চার প্রতিষ্ঠানের হিসাব তলব জিয়াউল আহসানের বাড়ির নাম ‘খুনির বাড়ি’ লিখলেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা জিয়াউল আহসানের রায়ের অপেক্ষা, মৃত্যুদণ্ডের প্রত্যাশা রাষ্ট্রপক্ষের শ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রী মজুরি ঘোষণার পরও গাজীপুরে আন্দোলন, রুখে দিলো পুলিশ শেখ হাসিনার উচিত আত্মসমর্পণ করা: রিজভী চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা শিক্ষার্থীদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, আট জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ডিসেম্বরকে ঘিরে হিলি সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি
Advertise with us

চলতি বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে: সিইসি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চলতি বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, চলতি বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। আজ (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) বিকালে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘নবনির্বাচিত রাষ্ট্রপতিকে আমরা শুভেচ্ছা জানিয়েছি। একটি সুন্দর নির্বাচনের জন্য সিইসিকে ধন্যবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি।’

স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে তিনি বলেন, ‘সুষ্ঠ ও নিরপেক্ষভাবে, স্বাধীন সত্তা বজায় রেখে স্থানীয় সরকার নির্বাচন করতে রাষ্ট্রপতির সহায়তা চেয়েছি। আর ঠাকুরগাঁও এ উপনির্বাচন দিতে আমরা প্রস্তুত আছি। তা ছাড়া স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির কোনো ঘাতটি নেই।’

এসময় তিনি বলেন, ‘উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে আইনশৃংখলা বাহিনীকে প্রস্তুত রাখার ব্যাপারেও পরে আলোচনা হবে। আর উপনির্বাচন ৯০ দিনের মধ্যে সম্পন্ন করা হবে। এবং এ দুই নির্বাচনে যেন কোনো ক্ল্যাশ না হয় সেজন্য সেভাবে শিডিউল করা হবে।’

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আর নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচন করতে চায় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়