
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ | প্রিন্ট | ৫৫ বার পঠিত | পড়ুন মিনিটে

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন।মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় তিনি সেখানে পৌঁছান।
সরকারের অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন দেশের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য দরকার অভ্যন্তরীণ উৎস থেকে রাজস্ব সংগ্রহ বৃদ্ধি করা। কর ব্যবস্থাপনাকে আরও কার্যকর, গতিশীল ও করদাতাবান্ধব করা।
সম্মেলনে প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, রাজস্ব নিয়ে জনগণের মধ্যে থাকা বিভ্রান্তি দূর করাই এখন অন্যতম প্রধান চ্যালেঞ্জ।
