সোমবার ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
সাতক্ষীরা পৌরশহরে দীর্ঘদিন অচল পুলিশের স্থাপন করা সিসিটিভি দাম বেড়েছে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের বেশি দামে এলপিজি বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা নগরায়নের লক্ষ্যে সরকার প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে টাঙ্গাইলে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ট্রাকচালক নিহত, আটক ২ তানজানিয়া আইপিইউ সম্মেলনে যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার দেশের বাজারে আবারও বেড়েছে এলপিজি গ্যাসের দাম চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ১৯টি ককটেল জব্দ ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি ইস্যুতে অপপ্রচারের জবাব দিলেন মাহদী আমিন
Advertise with us

ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৮৪১ মামলা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৮৪১ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে মোট ১ হাজার ৮৪১টি মামলা দায়ের করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। একইসঙ্গে ট্রাফিক নিয়ম অমান্য করায় ৫৮১টি গাড়ি ডাম্পিং এবং ৩৩৩টি গাড়ি রেকার করা হয়। গতকাল (বুধবার, ১৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৫টি বাস, ৬ টি কাভার্ডভ্যান, ১টি সিএনজি ও ৩১টি মোটরসাইকেলসহ মোট ১৩৭টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৪টি বাস, ১৮টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৮৭টি মোটরসাইকেলসহ মোট ১৬৭টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২১টি বাস, ৪টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ৬৫টি সিএনজি ও ১৮০টি মোটরসাইকেলসহ মোট ৩৫৩টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪১টি বাস, ১৫টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ১টি মোটরসাইকেলসহ মোট ১৬২টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৬টি বাস, ২টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ২৩টি সিএনজি ও ৭৫টি মোটরসাইকেলসহ মোট ১৬১টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১০টি বাস, ৩০টি ট্রাক, ৫৮টি কাভার্ডভ্যান, ৩৫টি সিএনজি, ১৩৭টি মোটরসাইকেলসহ মোট ৩৬৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৫টি বাস, ১৯টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৩৩টি সিএনজি ও ৯৭টি মোটরসাইকেলসহ মোট ২৮৭টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৪০টি বাস, ৩টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৬০টি মোটরসাইকেলসহ মোট ২০৮টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৫৮১টি গাড়ি ডাম্পিং ও ৩৩৩টি গাড়ি রেকার করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়