রবিবার ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী বড় আকারে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড প্রকল্প: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি থেকে ২ জনের মনোনয়নপত্র সংগ্রহ জুলাই অভ্যুত্থানে ‘ইন্টারনেট স্লো’ করার নির্দেশ দেন ওবায়দুল কাদের চট্টগ্রাম-কক্সবাজার সফরের উদ্দেশ্যে যাত্রা প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কাল চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী জিডিপির ৫ শতাংশ চিকিৎসা খাতে ব্যয় করা হবে: মির্জা ফখরুল দুপুরের মধ্যে আট জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা ডক্টরস এসোসিয়েশনের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সেল্ফ সেন্সরশিপ নয়, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে
Advertise with us

দেশ চালাতে ব্যর্থ হলে সমালোচনা করবেন: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৯ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেশ চালাতে ব্যর্থ হলে সমালোচনা করবেন: মির্জা ফখরুল

বিরোধীদল শেখ হাসিনার ভাষায় কথা বলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের মেজরিটি ম্যান্ডেট পাওয়া বিএনপি সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হলে এরপর সমালোচনা করারও আহ্বান জানিয়েছেন তিনি।

আজ (রোববার, ৯ জুলাই) দুপুরে রংপুরে যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যারিটি সংস্থা লাভ শেয়ার বিডির আয়োজনে সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় ২৫টি দুস্থ পরিবারের মধ্যে চা-ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘ফ্যাসিবাদী শাসনের অবসানের পর দেশ গঠনের সুযোগ এসেছে।’ আওয়ামী লীগ সরকারের আমলে ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা, ২০ হাজার মানুষকে হত্যা এবং ১ হাজার ৭০০ মানুষকে গুম করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে বর্তমানে দেশে সেই পরিস্থিতি নেই বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

বিরোধীদলের উদ্দেশে তিনি বলেন, ‘জনগণের মেজরিটি ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হলে তখন কথা বলার সুযোগ আসবে।’

দেশের দ্রব্যমূল্য বৃদ্ধির প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আন্তর্জাতিক বাজারে জাহাজের পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় পণ্যের দাম বেড়েছে।’ একই সঙ্গে দেশে চলমান গ্যাস সংকট দ্রুত কেটে যাবে বলেও আশ্বাস দেন তিনি।

গণমাধ্যম প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে গণমাধ্যমে অনেক কিছু লেখা সম্ভব হয়নি। এখন সাংবাদিকরা সত্য-মিথ্যা সবই লিখতে পারছেন।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী ক্ষমতাকে টাকা বানানোর মেশিন হিসেবে ব্যবহার না করার আহ্বান জানান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়