রবিবার ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
কোষ্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কাপড়বাহী ট্রলার জব্দ নেপালে ভয়াবহ বন্যার ৩৭ দিন পর মালয়েশীয় নাগরিক জীবিত উদ্ধার কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাওয়ের চেষ্টা করেছে বিক্ষোভকারীরা ইমাম-মুয়াজ্জিনদের কৃষি কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে প্রশিক্ষণের উদ্যোগ: কৃষিমন্ত্রী আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলা থেকে মুক্তির দাবি জামায়াতের প্রধানমন্ত্রী ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ বিমানবন্দরে বিশৃঙ্খলার অভিযোগে, রিমান্ডে জামায়াত নেতা আখতারুজ্জামান মাগুরায় বিদ্যুৎ বিল নিয়ে ফের বিতর্ক, বন্ধ মিটারের বিল ২৯ হাজার দেশে গ্যাসের ক্রমবর্ধমান চাহিদাতে গুরুত্ব পাচ্ছে ভোলার গ্যাসসম্পদ বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ৩৯৩ কোটি ডলার
Advertise with us

নারীদের স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিতে পিংক বাস উদ্বোধন করলেন সড়কমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নারীদের স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিতে পিংক বাস উদ্বোধন করলেন সড়কমন্ত্রী

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে বিশেষায়িত ‘পিংক বাস সার্ভিস’ আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেবার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, বর্তমানে ঢাকায় ১০টি রুটে ১০টি বাস, চট্টগ্রামে একটি রুটে দুটি বাস এবং বগুড়ায় দুটি রুটে দুটি বাসসহ মোট ১৪টি বাস ১৩টি রুটে চলাচল করবে।

তিনি আরও বলেন, আমাদের পরিকল্পনা হচ্ছে আগামী দিনে এই রুট আরও প্রসারিত করা হবে, বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে এবং এখন যে পরিবেশ তারা পাচ্ছে, সেটা আরও উত্তরোত্তর সমৃদ্ধ করা হবে।

এই সার্ভিসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো বাসগুলো সম্পূর্ণভাবে নারী চালক এবং নারী কন্ডাক্টর দ্বারা পরিচালিত হচ্ছে। এর ফলে গণপরিবহনে নারীদের কর্মসংস্থানের পাশাপাশি যাত্রী সাধারণের নিরাপত্তা আরও সুদৃঢ় হবে

সড়কমন্ত্রী বলেন, নারী যাত্রীরা যেনো এই বাসে চড়তে ও যাতায়াত করতে স্বাচ্ছন্দ্যবোধ করে, সেই ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ রুটে চলবে ১০টি বাস। নতুনবাজার থেকে মতিঝিল, তালতলা থেকে মতিঝিল, ডেমরা থেকে জিপিও, মিরপুর-১০ ও মিরপুর-১২ থেকে মতিঝিল, মোহাম্মদপুর থেকে মতিঝিল এবং আব্দুল্লাহপুর থেকে মতিঝিলসহ বিভিন্ন রুটে এই সেবা পাওয়া যাবে। এছাড়া, গাজীপুর থেকে বিমানবন্দর রুটেও পিংক বাস চলবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়