বুধবার ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
ঈশ্বরদীতে পূজা দেখে ফেরার পথে নারীসহ ৬ জনের টাকা-স্বর্ণালংকার আজ বিজয়া দশমী, বিদায়ের সুর বাজছে শারদীয় দুর্গোৎসব তিন বিভাগের পূজা মণ্ডপ পরিদর্শন শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী দেশের ১৩ জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক পদে ১৩ কর্মকর্তার বদলি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্টোর বিল্ডিংয়ে আগুন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সংশোধন হতে হবে: স্পিকার নাটোরে সড়ক দুর্ঘটনায় ৮ জনের পরিচয় শনাক্ত, তদন্ত কমিটি গঠন প্রতিমন্ত্রীর প্রকাশ্যে অস্ত্র বহন করা ঠিক নয়,  তবে কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থপাচার মামলায় এক দিনের রিমান্ডে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি ব্রাহ্মণবাড়িয়া- কুমিল্লা সীমান্তবর্তী ৫৬টি দুর্গাপূজা মণ্ডপে বিজিবির নিরাপত্তা জোরদার
Advertise with us

নেদারল্যান্ডসের কোচ হলেন স্পেনের কিংবদন্তী

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নেদারল্যান্ডসের কোচ হলেন স্পেনের কিংবদন্তী

ডাচ ফুটবলে শুরু হলো নতুন অধ্যায়। নেদারল্যান্ডস জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজ। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ৪৬ বছর বয়সী এ স্প্যানিশ ট্যাকটিশিয়ানের সঙ্গে চার বছরের চুক্তি নিশ্চিত করেছে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন।

বিশ্বকাপের শেষ ৩২-এ মরক্কোর কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়ার পর ডাচদের কোচের পদ থেকে সরে দাঁড়ান রোনাল্ড কোমান। ২০২১ সালে বার্সেলোনাতেও এ কোমানের স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব নিয়েছিলেন জাভি, আর এবার ডাচ জাতীয় দলেও কোমানের চেয়ারেই বসছেন তিনি।

১৯৭৮ সালের পর এ প্রথম ডাচদের জাতীয় দলের কোচ হচ্ছেন দেশেরে বাইরের কোনো কোচ। ২০২৪ সালে বার্সেলোনা ছাড়ার পর থেকে এত দিন কোচিংয়ের বাইরেই ছিলেন জাভি। নতুন দায়িত্ব নিয়ে তিনি জানান আকর্ষণীয় ও আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে দলকে জয় এনে দেয়াই এখন তার মূল লক্ষ্য।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়