সোমবার ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
সৌদি আরবে ১৬ বাংলাদেশি নিহতের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাশের হার ৫৯ দশমিক ৪৮ শতাংশ এসএসসির ফল প্রকাশ পাশের হার ৬২ দশমিক ২৫ শতাংশ হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী বড় আকারে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড প্রকল্প: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি থেকে ২ জনের মনোনয়নপত্র সংগ্রহ জুলাই অভ্যুত্থানে ‘ইন্টারনেট স্লো’ করার নির্দেশ দেন ওবায়দুল কাদের চট্টগ্রাম-কক্সবাজার সফরের উদ্দেশ্যে যাত্রা প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কাল চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী জিডিপির ৫ শতাংশ চিকিৎসা খাতে ব্যয় করা হবে: মির্জা ফখরুল
Advertise with us

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আজ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১০ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে প্রথমবার সৌজন্য সাক্ষাৎ করবেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) সকাল ১১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

এর আগে, রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী। পরে, প্রধানমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠকের বিষয়ে জানান খলিলুর রহমান।

বৈঠকে দু’দেশের পারস্পরিক সম্পর্ক এবং স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। বৈঠকের পর গণমাধ্যমে ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ, সীমান্ত হত্যা, নদীর পানির ন্যায্য হিস্যা ও পুশ-ইনের মতো দীর্ঘদিনের অমীমাংসিত সংবেদনশীল ইস্যুগুলোর প্রেক্ষাপটে এ সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

মূলত এই সাক্ষাৎ থেকেই স্পষ্ট হতে পারে দুই প্রতিবেশী দেশের আগামী দিনের দ্বিপক্ষীয় সম্পর্কের সমীকরণ। একইসঙ্গে আগামী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর সম্ভাব্য দিল্লি সফরের সুনির্দিষ্ট ইঙ্গিতও মিলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়