শুক্রবার ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
রাষ্ট্রপতির শপথের প্রস্তুতি শেষ,দরবার হল প্রস্তুত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ মির্জা ফখরুল‌কে ফ্রান্স-সুইজারল্যান্ডের অভিনন্দন বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ আজ, এড়িয়ে চলবেন যেসব সড়ক জাতিসংঘ সম্মেলনের আগে ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি ঘোষণা করে ইসির প্রজ্ঞাপন জারি নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুলকে সাথে নিয়ে ভোট দিলেন প্রধানমন্ত্রী যে কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারছেন না অলি আহমেদ
Advertise with us

ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে বিআরটিএর অভিযান

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে বিআরটিএর অভিযান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কুমিল্লা।

আজ (বৃহস্পতিবার, ২০ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত কুমিল্লা জেলা প্রশাসন ও বিআরটিএর যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি মামলায় মোট ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালমান ফারসি। তিনি জানান, অভিযানে একটি স্লিপার বাসের কাগজপত্রের মেয়াদোত্তীর্ণ থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া দুটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশাকে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে এক হাজার টাকা করে মোট তিন হাজার টাকা জরিমানা করা হয়। তখন আরও বেশ কয়েকটি স্লিপার বাসের কাগজপত্র যাচাই বাছাই করা হয়।

অভিযানের সময় বিআরটিএ কুমিল্লার মোটরযান পরিদর্শক তাজুল ইসলাম ও দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

বিআরটিএ কুমিল্লার পক্ষ থেকে জানানো হয়, মহাসড়কে যানবাহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা, দুর্ঘটনা প্রতিরোধ এবং ফিটনেসবিহীন যানবাহনের চলাচল বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়